কুষ্টিয়া জিলাইভ | truth alone triumphs

কুষ্টিয়ায় ৪৮ দিনেও খোঁজ মিলেনি স্কুল ছাত্রী তানিয়া’র

কুষ্টিয়া প্রতিনিধি।। কুষ্টিয়ার ভেড়ামারা থানার ধরমপুর ইউনিয়নের দক্ষিণ সাতবাড়ীয়া গ্রামের দশম শ্রেণির এক স্কুল ছাত্রী তানিয়া খাতুন (১৫) নিখোঁজ হওয়ার ৪৮ দিন পার হলেও এখনো সন্ধান মেলেনি তার । 

তানিয়া খাতুন (১৫) সাতবাড়ীয়া ভবানীপুর  মাধ্যমিক বিদ্যালয়ের  দশম শ্রেণির ছাত্রী ।  পরিবারের দাবি, তাকে অপহরণ করা হয়েছে। প্রেমের প্রস্তাবে রাজি না হওয়ায় তুলে নিয়ে গেছে দৌলতপুর উপজেলার আড়িয়া ইউনিয়নের ইউসুফ পুর গ্রামের মোকাম মন্ডলের ছেলে বর্তমান ঘোড়ামারা গ্রামে মামা এনামুল ও সওকতের বাড়িতে বসবাসকারী আশিক আহমেদ নামের দুই সন্তানের পিতা।

অপহরণ হওয়া তানিয়া খাতুনের পরিবারের অভিযোগ সুত্রে জানা যায় আশিক সহ চার পাঁচজন মিলে ১৫ বছরের মেয়ে দশম শ্রেণির ঐ ছাত্রী তানিয়া খাতুন কে  অপহরণ করে নিয়ে যায়। 

ঘটনার পরেই ভেড়ামারা থানায় নারী শিশু নির্যাতন ও অপহরণের একটি লিখত অভিযোগ করেন  মেয়ের বড় ভাই।  এই অভিযোগে ২ জনের নাম সহ অজ্ঞাতনামা ২/৩ জন আসামি  করা হয় । 

অভিযোগের পর এখনো পর্যন্ত কেউ  গ্রেফতার হয়নি অন্যদিকে নিখোঁজ তানিয়া খাতুনের জন্য দিশেহারা অসুস্থ বৃদ্ধা মা সহ তানিয়া খাতুনের পরিবারের লোকজন।

মেয়ের ভাইয়ের অভিযোগ, তার বোন কে আশিক স্কুলে যাতায়াতের সময় প্রতিনিয়ত  প্রেমের প্রস্তাব দিত এবং নানাভাবে উত্যক্ত করত।

তানিয়ার ভাই আরো বলেন, ?পারিবারিকভাবে আমি আশিক এর আত্মীয়র মাধ্যমে  বারবার নিষেধ করেছি। কিন্তু কোনও ফল পাইনি। নিষেধ করায় ক্ষিপ্ত হয়ে গত ১৬/০৫/২০২৪ দুপুর  ১২ টার দিকে আমার বোন তানিয়া স্কুলে যাওয়ার পথে সাতবাড়ীয়া গো হাটের কাছে পৌঁছালে আশিক আহমেদ সহ তার সহযোগীরা আমার বোন কে  অপহরণ করে নিয়ে যায়। এখনও পর্যন্ত আমি আমার বোনের কোন খোঁজ পাইনি।

ঘটনার বিষয়টি জানতে অভিযুক্ত আশিকের  পরিবারের লোকজন ও মামাদের সাথে কথা বলতে গেলে তাদের বাড়ির লোকজন বলেন আশিক বেশকিছু দিন ধরে তানিয়া নামের একটি মেয়েকে নিয়ে নিখোঁজ আছে তার সন্ধান পাওয়া যাচ্ছে না। 

Tags :

Desk Reporter

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

সর্বশেষ খবর