কুষ্টিয়া জিলাইভ | truth alone triumphs

কুষ্টিয়া পানি উন্নয়ন বোর্ডের রাষ্ট্রীয় অর্থ লুণ্ঠন প্রক্রিয়া বন্ধের দাবিতে মানববন্ধন

নিজ সংবাদ ॥ কুষ্টিয়া চার রাস্তার মোড়ে গতকাল বৃহঃবার (১২ সেপ্টেম্বর) সকাল ১১ টায় সচেতন ছাত্র-জনতা-নাগরিক সমাজ এর আয়োজনে কুষ্টিয়া পানি উন্নয়ন বোর্ড কর্তৃক পতিত পালাতক স্বৈরাচারের লুটেরা এমপি, নেতাদের গড়া সিন্ডিকেট ও কুষ্টিয়া (পাউবো) কর্তৃপক্ষের তথাকথিত উন্নয়নের নামে যোগসাজসি টেন্ডারের আড়ালে রাষ্ট্রীয় অর্থ লুণ্ঠন প্রক্রিয়া বন্ধের দাবিতে মানববন্ধন কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।

উক্ত মানববন্ধনে সাধারণ শিক্ষার্থী ও স্থানীয় জনসাধারণ অংশগ্রহন করেন। মানববন্ধনে উপস্থিত বক্তারা বলেন, পানি উন্নয়ন বোর্ড ওভার এস্টিমেট এর মাধ্যমে আমাদের জনগণের টাকা নষ্ট করছে। ওভার এস্টিমেট এর মাধ্যমে জনগণের টাকা নষ্ট হওয়ায় মানববন্ধনে উপস্থিত আন্দোলনকারীরা তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই এবং যদি তারা এখনও ঠিক না করে, তাহলে পরবর্তীতে আরো বেশি মানুষ নিয়ে থানার মোড়ে উপস্থিত থাকার ঘোষণা দেন।

উপস্থিত আন্দোলনকারীরা আরও দাবি করেন অতীত এবং বর্তমানে যে সকল টেন্ডার হয়েছে  তা যেন খতিয়ে দেখা হোক যেন এর ভেতর কোনো দুর্নীতি ও অনিয়ম না থাকে। পানি উন্নয়ন বোর্ডকে স্বচ্ছতার ভিত্তিতে টেন্ডার করার আহ্বান জানান আন্দোলনকারীরা।

Tags :

Desk Reporter

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

সর্বশেষ খবর