কুষ্টিয়া জিলাইভ | truth alone triumphs

সৃজনশীল কর্মকাণ্ডে সম্পৃক্ত করতে দাবার বিকল্প নেই: প্রকৌশলী জাকির সরকার

বিশেষ প্রতিনিধি ॥ দাবার ছকে মেধা, কৌশল আর ধৈর্যের লড়াই শেষে কুষ্টিয়ায় সম্পন্ন হয়েছে ড. কাজী মোতাহার হোসেন আন্তর্জাতিক দাবা প্রতিযোগীতা। ড. কাজী মোতাহার হোসেন আন্তর্জাতিক দাবা প্রতিযোগিতা-২০২৬ উপলক্ষ্যে দুই দিনব্যাপী এর উদ্বোধন করা হয়।

 

বর্ণাঢ্য আয়োজনের মধ্যে দিয়ে এই প্রতিযোগিতায় দেশের বিভিন্ন জেলা থেকে আগত দাবাড়ুরদের অংশ গ্রহন পাশাপাশি আন্তর্জাতিক পর্যায়ের খেলোয়াড়রা অংশ নিয়েছিলো। 

 

গতকাল শনিবার (২৪ অক্টোবর) শহীদ আবরার ফাহাদ স্টেডিয়াম সংলগ্ন ডরমিটরি ভবনে প্রতিযোগিতা সমাপনী অনুষ্ঠিত হয়েছে। এর আগে শুক্রবার ২৩ অক্টোবর অনুষ্ঠানের শুভ উদ্বোধন করেন ও প্রধান অতিথি ছিলেন, কুষ্টিয়া জেলা বিএনপির সদস্য সচিব প্রকৌশলী জাকির হোসেন সরকার। 

 

বিশেষ অতিথি ছিলেন, জেলা বিএনপির সাবেক কোষাধ্যক্ষ জয়নাল আবেদীন প্রধান, জেলা কৃষকদলের আহবায়ক আরিফুর রহমান সুমন প্রমূখ। কুষ্টিয়া ড. কাজী মোতাহার হোসেন এ্যাসোশিয়েশন খেলার আয়োজন করেন। সমাপনী অনুষ্ঠানে বিজয়ীদের মাঝে পুরুষ্কার বিতরন করা হয় এবং উদ্বোধনী অনুষ্ঠানে অতিথিরা দাবায় প্রতীকী চাল দিয়ে প্রতিযোগিতার শুভ সূচনা করেন। 

 

উদ্বোধনী অনুষ্ঠানে প্রকৌশলী জাকির হোসেন সরকার বলেন, কাজী মোতাহার হোসেন তার জীবদ্দশায় ১৯২৯ সাল থেকে ১৯৬০ সাল পর্যন্ত এক নাগাড়ে ৩১ বছর চ্যাম্পিয়ন ছিলেন। বিশ্বের সেরা খেলোয়াড় ছিলেন। এই মহান ব্যক্তির জন্ম কুষ্টিয়া জেলায়। উনার স্মৃতির জন্য এই দাবা খেলার আয়োজন করা হয়েছে। তিনি বলেন, দাবা একটি মননশীল ও কৌশলনির্ভর খেলা, যা মানুষের চিন্তাশক্তি, ধৈর্য এবং সিদ্ধান্ত গ্রহণের সক্ষমতা বৃদ্ধি করে। তরুণ প্রজন্মকে মাদক ও অপরাধমুক্ত রেখে সৃজনশীল কর্মকাণ্ডে সম্পৃক্ত করতে দাবার মতো খেলাধুলার বিকল্প নেই বলেও তিনি উল্লেখ করেন। 

 

আয়োজকরা জানান, আন্তর্জাতিক এই দাবা প্রতিযোগিতায় দেশের বিভিন্ন প্রান্ত থেকে দাবাড়ুরা অংশগ্রহণ করেন। আন্তর্জাতিক দাবা নিয়ম অনুযায়ী এই প্রতিযোগিতার খেলাগুলো পরিচালিত হয়। প্রতিযোগিতায় বিজয়ীদের জন্য ট্রফি ও আকর্ষণীয় পুরস্কারের ব্যবস্থা রাখা হয়েছিলো।

Tags :

কুষ্টিয়া জেলা নিউজ ডেক্স, কুষ্টিয়া জিলাইভ

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Are you human? Please solve:Captcha


সর্বশেষ খবর