কুষ্টিয়া জিলাইভ | truth alone triumphs

কুমারখালীতে প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ

কুমারখালী প্রতিনিধি ॥ কুষ্টিয়ার কুমারখালীতে শারদীয় দুর্গোৎসব-২০২৬ উপলক্ষে ব্যতিক্রমী বিভিন্ন প্রতিযোগিতায় প্রথম স্থান অর্জনকারী বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়েছে।

 

গতকাল শনিবার (২৪ অক্টোবর) সকাল ১১টায় কুমারখালী শহরের হাসপাতাল রোডে অবস্থিত ফ্যামিলি কেয়ার হাসপাতাল অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টারের হলরুমে আটজন বিজয়ীর হাতে এ পুরস্কার তুলে দেওয়া হয়। 

 

অনুষ্ঠানে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করেন ফ্যামিলি কেয়ার হাসপাতাল অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টারের ব্যবস্থাপনা পরিচালক সুজয় চাকী।

 

প্রতিষ্ঠানটির জেনারেল ম্যানেজার তপু কুমার বিশ্বাসের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুমারখালী সরকারি কলেজের ব্যবস্থাপনা বিভাগের বিভাগীয় প্রধান মালা পাল, কুমারখালী প্রেসক্লাবের সহ-সভাপতি মনোয়ার হোসেন,সাংবাদিক মাহবুবুল আহসান উল্লাস, মোশারফ হোসেন ও মিজানুর রহমানসহ অন্যান্যরা।

 

আয়োজকেরা জানান, সনাতন ধর্মাবলম্বীদের প্রধান ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজা উপলক্ষে মহানবমীতে ব্যতিক্রমী বিভিন্ন প্রতিযোগিতার আয়োজন করে উপজেলার এলঙ্গী মাথাভাঙ্গা মন্দির কর্তৃপক্ষ। এসব প্রতিযোগিতায় প্রথম স্থান অর্জনকারীদের উৎসাহিত করতে এ পুরস্কার বিতরণ করা হয়। প্রতিযোগিতার আয়োজন ও পুরস্কার বিতরণে সার্বিক সহযোগিতা করে ফ্যামিলি কেয়ার হাসপাতাল অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টার।

 

Tags :

কুষ্টিয়া জেলা নিউজ ডেক্স, কুষ্টিয়া জিলাইভ

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Are you human? Please solve:Captcha


সর্বশেষ খবর