কুষ্টিয়া জিলাইভ | truth alone triumphs

ভবানীপুর আগুনে ক্ষতিগ্রস্ত পরিবারের পাশে মেহেদি রুমী

কুমারখালী প্রতিনিধি ॥ কুমারখালী উপজেলার যদুবয়রা ইউনিয়নের ভবানীপুর গ্রামে আগুনে পুড়ে ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শন করেন কুষ্টিয়া ৪ আসনের  সাবেক সংসদ সদস্য ও বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা কাউন্সিলের সদস্য বীর মুক্তিযোদ্ধা সৈয়দ মেহেদী আহমেদ রুমী। 

 

গতকাল শনিবার (২৪ অক্টোবর) সকালে  তিনি ক্ষতিগ্রস্থ পরিবার গুলোর সাথে কথা বলেন এবং গভীর সমবেদনা জানান। এসময় তিনি যথাযথ কর্তৃপক্ষের  সাথে কথা বলে সরকারি সহায়তার আশ্বাস দেন। 

 

এসময় তাঁর সাথে ছিলেন বিএনপি নেতা রবিউল ইসলাম ফরায়েজিসহ বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ।

 

উল্লেখ্য গত ১৮ অক্টোবর রোববার সকালে  আগুন ধরে যদুবয়রা ইউনিয়নের ভবানীপুর গ্রামের মোহন শেখ,আব্দুর রহিম ও রিপনের ৬টি বসত ঘর পুড়ে ব্যাপক ক্ষয় ক্ষতি হয়।

Tags :

কুষ্টিয়া জেলা নিউজ ডেক্স, কুষ্টিয়া জিলাইভ

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Are you human? Please solve:Captcha


সর্বশেষ খবর