কুষ্টিয়া জিলাইভ | truth alone triumphs

সম্প্রীতির বন্ধন আমাদের ঐতিহ্য: মেহেদী রুমী

কুমারখালী প্রতিনিধি ॥ বাংলাদেশকে সাম্প্রদায়িক সম্প্রীতির এক অনন্য ও উজ্জ্বল দৃষ্টান্ত উল্লেখ করে বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা ও সাবেক সংসদ সদস্য বীরমুক্তিযোদ্ধা সৈয়দ মেহেদী আহমেদ রুমী বলেছেন, “আবহমানকাল ধরে এ দেশে সব ধর্মের মানুষ কাঁধে কাঁধ মিলিয়ে বসবাস করে আসছে। এই সম্প্রীতির মেলবন্ধন আমাদের জাতীয় ঐতিহ্য ও ঐক্যের শক্তি।” 

 

গতকাল মঙ্গলবার (২০ অক্টোবর) কুষ্টিয়ার খোকসা ও কুমারখালী উপজেলার বিভিন্ন শারদীয় দুর্গোৎসবের পূজা মণ্ডপ পরিদর্শনকালে আয়োজিত শুভেচ্ছা বিনিময় সভায় তিনি এসব কথা বলেন। পরিদর্শনকালে তিনি মণ্ডপগুলোর সার্বিক পরিস্থিতি ও নিরাপত্তা ব্যবস্থা ঘুরে দেখেন এবং হিন্দু সম্প্রদায়ের নেতৃবৃন্দ ও পূজারীদের সাথে কুশল বিনিময় করেন। 

 

এ সময় উৎসবের সার্বজনীন আনন্দের কথা স্মরণ করিয়ে দিয়ে তিনি বলেন, কোনো অশুভ শক্তি যেন সম্প্রীতির পরিবেশ বিনষ্ট করতে না পারে, সেজন্য সবাইকে সতর্ক ও ঐক্যবদ্ধ থাকতে হবে। এ সময় কুষ্টিয়া জেলা, খোকসা ও কুমারখালী উপজেলা বিএনপি এবং অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীসহ স্থানীয় পূজা উদযাপন কমিটির নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

 

Tags :

কুষ্টিয়া জেলা নিউজ ডেক্স, কুষ্টিয়া জিলাইভ

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Are you human? Please solve:Captcha


সর্বশেষ খবর