বিশেষ প্রতিনিধি ॥ আজকের শিশুরা আগামী দিনের ভবিষ্যত। শক্তিশালী জাতি বিনির্মানে শিশুদের শারিরীক ও মানুষিক ভাবে সুস্থ্য রাখতে হবে। বর্তমান সরকার এবিষয়ে নানা পদক্ষেপ গ্রহন করেছে। মাননীয় প্রধানমন্ত্রীর নির্দেশে ইতোমধ্যে শিশু কিশোরদের খেলাধুলার প্রতি বিশেষ গুরুত্ব দেয়া হয়েছে। শক্তিশালী জাতি গঠনে শিশুদের শারীরিক ও মানসিক সুস্থতা অপরিহার্য।
গতকাল মঙ্গলবার (২০ অক্টোবর) সকালে কুষ্টিয়া শহরের চিলিস রেষ্টুরেন্ট মিলনায়তনে জিয়া শিশু কিশোর সংগঠনের কুষ্টিয়া জেলা আহবায়ক কমিটির পরিচিতি ও মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা সাবেক এমপি বীর মুক্তিযোদ্ধা সৈয়দ মেহেদী আহমেদ রুমী এ কথা বলেন।
সংগঠনের জেলা আহবায়ক ইবাদত আলীর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা বিএনপি সাবেক মহিলা বিষয়ক সম্পাদিকা সৈয়দা ফাহিমা রুমী, কুষ্টিয়া চেম্বার অব কমার্সের পরিচালক ও জেলা বিএনপি সাবেক যুব সম্পাদক আখতারুজ্জামান কাজল মজমাদার, রবীন্দ্র মৈত্রী বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত রেজিস্টার ও সংগঠনের কেন্দ্রীয় সহসভাপতি অধ্যক্ষ নওয়াব আলী, জিয়া শিশু কিশোর সংগঠনের কেন্দ্রীয় সহসভাপতি শরিফুল ইসলাম, জেলা ক্রীড়া সংস্থার সদস্য সচিব মেজবাউর রহমান পিন্টু, কেন্দ্রীয় সহ-সাহিত্য বিষয়ক সম্পাদক সুবর্ণা মাহমুদ, প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন সংগঠনের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক মীর মুমিনুর রহমান সুজন, সঞ্চালনায় ছিলেন কুষ্টিয়া জেলা বিএনপি’র সাবেক সাংগঠনিক সম্পাদক শামসুজ্জাহিদ।
অনুষ্ঠান শেষে শিশুদের অংশগ্রহণে মনোঞ্জ সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশিত হয়।









