কুষ্টিয়া জিলাইভ | truth alone triumphs

খেলাধুলা তরুণ প্রজন্মকে বিভিন্ন সামাজিক অবক্ষয় থেকে দূরে রাখে: অধ্যক্ষ সোহরাব উদ্দিন

বিশেষ প্রতিনিধি ॥ উৎসবমুখর পরিবেশ ও বিপুল দর্শকের উপস্থিতিতে কুষ্টিয়ার হরিনারায়ণপুরে ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে। এ ফাইনালকে ঘিরে পুরো মাঠজুড়ে ছিল উৎসবের আমেজ। প্রিয় দলের খেলা দেখতে মাঠে উপস্থিত হন বিপুলসংখ্যক ক্রীড়াপ্রেমী। গতকাল শুক্রবার (১৮ সেপ্টেম্বর) বিকেল ৪টার দিকে হরিনারায়ণপুর বহুমুখী উচ্চ মাধ্যমিক বিদ্যালয় মাঠে হরিনারায়ণপুর ফুটবল অ্যাসোসিয়েশনের আয়োজনে ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জেলা পরিষদের প্রশাসক ও কেন্দ্রীয় বিএনপি নির্বাহী কমিটির স্থানীয় সরকার বিষয়ক সম্পাদক বীর মুক্তিযোদ্ধা অধ্যক্ষ সোহরাব উদ্দিন। খেলার উদ্বোধন করেন, আনন্দ টিভির এজিএম সাইফুল ইসলাম। এতে বিশেষ অতিথি ছিলেন কুষ্টিয়া কোর্টের স্পেশাল পিপি অ্যাডভোকেট শামীম উল হাসান অপু, হরিনারায়ণপুর ইউনিয়ন বিএনপির সাবেক আহ্বায়ক রিয়াজুল ইসলাম রিয়াজ, দৈনিক সময়ের কাগজের প্রকাশক ও সম্পাদক আবু বকর সিদ্দিক, হরিনারায়ণপুর ইউনিয়ন বিএনপির সাবেক সাধারণ সম্পাদক ফজলুর রহমান স্বাধীন, ইসলামী বিশ্ববিদ্যালয়ের উপ রেজিস্ট্রার জাহাঙ্গীর ইসলাম,  উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা আবুল কাশেম জোয়ার্দ্দার, হরিনারায়ণপুর বহুমুখী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক গোলাম ফারুক এবং হরিনারায়ণপুর মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের প্রধান শিক্ষক একরামুল হক প্রমূখ।

এ খেলায় খেলায় আমবাড়িয়া টাইগার ক্লাব খোকসাকে পরাজিত করে বিজয়ী হয় ভায়না সেভেন স্টার ক্লাব। নির্ধারিত সময়ে দুই দলের খেলোয়াড়দের আক্রমণ-পাল্টা আক্রমণে ম্যাচটি বেশ উপভোগ্য হয়ে ওঠে। গুরুত্বপূর্ণ মুহূর্তগুলোতে দর্শকদের উচ্ছ্বাসে মুখর হয়ে ওঠে পুরো মাঠ। খেলা শেষে বিজয়ী ও রানার্সআপ দলের খেলোয়াড়দের হাতে ট্রফি ও পুরস্কার তুলে দেওয়া হয়। এসময় অধ্যক্ষ সোহরাব উদ্দিন বলেন, খেলাধুলা তরুণ প্রজন্মকে মাদক ও বিভিন্ন সামাজিক অবক্ষয় থেকে দূরে রাখতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। পাশাপাশি স্থানীয় পর্যায়ে নিয়মিত ক্রীড়া প্রতিযোগিতার আয়োজন হলে নতুন প্রতিভাবান খেলোয়াড় উঠে আসার সুযোগ তৈরি হয়। হরিনারায়ণপুর ফুটবল অ্যাসোসিয়েশনের এমন আয়োজনকে স্বাগত জানিয়ে স্থানীয় ক্রীড়াপ্রেমীরা ভবিষ্যতেও আরও বড় পরিসরে ফুটবলসহ বিভিন্ন ক্রীড়া প্রতিযোগিতা আয়োজনের প্রত্যাশা ব্যক্ত করেন।

Tags :

কুষ্টিয়া জেলা নিউজ ডেক্স, কুষ্টিয়া জিলাইভ

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

সর্বশেষ খবর