কুষ্টিয়া জিলাইভ | truth alone triumphs

ভেড়ামারায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে তরুণের মৃত্যু  ‎

ভেড়ামারা প্রতিনিধি ॥ ‎কুষ্টিয়ার ভেড়ামারায় একটি দোতলা বাড়ির বাইরের দেওয়ালে টাইলস লাগানোর সময় ১১ হাজার ভোল্টের উচ্চক্ষমতাসম্পন্ন বৈদ্যুতিক তারে স্পৃষ্ট হয়ে সাজিদ (২৪) নামের এক টাইলস শ্রমিকের মর্মান্তিক মৃত্যু হয়েছে। গতকাল ‎শুক্রবার (১৮ সেপ্টেম্বর) বেলা ৩টার দিকে উপজেলার বাহিরচর চরদামুকদিয়া হাবলুর মোড় এলাকায় এই দুর্ঘটনা ঘটে। নিহত সাজিদ উপজেলার বাহিরচর ১৬ দাগ মধ্যপাড়া এলাকার আব্দুল কালামের ছেলে। ‎স্থানীয় ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, নিহত সাজিদ চরদামুকদিয়া হাবলুর মোড় এলাকার বাহিরচর ১৬ দাগ আব্দুল হক বালিকা বিদ্যালয়ের নিকটবর্তী একটি দোতলা বাড়ির বাইরের দেওয়ালে টাইলস লাগানোর কাজ করছিলেন।

গতকাল বেলা ৩টার দিকে অসাবধানতাবশত ভবনের গা ঘেঁষে যাওয়া বিদ্যুতের ১১ হাজার ভোল্টের মেইন লাইনের তারের সঙ্গে তার শরীর লেগে যায়। এতে তিনি প্রচণ্ডভাবে বিদ্যুতায়িত হয়ে ঘটনাস্থলেই মারা যান। ‎খবর পেয়ে ভেড়ামারা থানা পুলিশ এবং ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে পৌঁছান। এই মর্মান্তিক মৃত্যুর ঘটনায় নিহতের পরিবার ও এলাকায় গভীর শোকের ছায়া নেমে এসেছে। নিরাপদ দূরত্ব না মেনে এবং কোনো সুরক্ষাব্যবস্থা ছাড়া বহুতল ভবনের এত কাছাকাছি উচ্চভোল্টের বৈদ্যুতিক লাইন থাকায় স্থানীয় বাসিন্দারা ক্ষোভ প্রকাশ করেছেন।

Tags :

কুষ্টিয়া জেলা নিউজ ডেক্স, কুষ্টিয়া জিলাইভ

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

সর্বশেষ খবর