কুষ্টিয়া জিলাইভ | truth alone triumphs

কুষ্টিয়া জেলা জামায়াতের আমির খন্দকার আলী মহসিন

বিশেষ প্রতিনিধি ॥ বাংলাদেশ জামায়াতে ইসলামীর ২০২৭-২০২৮ সেশনের জন্য কুষ্টিয়া জেলা আমির নির্বাচিত হয়েছেন অধ্যক্ষ খন্দকার এ কে এম আলী মহসিন। গতকাল বুধবার (৪ নভেম্বর) রাজধানীর মগবাজারে দলীয় কার্যালয়ে কেন্দ্রীয় নির্বাহী পরিষদের বৈঠকে দেশের ৭৭টি সাংগঠনিক জেলা ও মহানগর শাখার আমিরদের নাম ঘোষণা করা হয়।

 

দলটির আমির ও বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান নবনির্বাচিত আমিরদের নাম ঘোষণা করেন। জামায়াতের পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, সংগঠনের রুকনদের (সদস্য) গোপন ব্যালটের মাধ্যমে তাঁরা নির্বাচিত হয়েছেন।

 

ঘোষিত তালিকায় কুষ্টিয়া জেলা আমির হিসেবে অধ্যক্ষ খন্দকার এ কে এম আলী মহসিনের নাম রয়েছে। আগামী দুই বছর তিনি এ দায়িত্ব পালন করবেন।

 

ঢাকা মহানগরী উত্তরে মোহাম্মদ সেলিম উদ্দিন, দক্ষিণে নূরুল ইসলাম বুলবুল, রংপুর মহানগরীতে এ টি এম আজম খান, বগুড়া মহানগরীতে আবদুল মালেক, রাজশাহী মহানগরীতে ডা. মো. জাহাঙ্গীর, খুলনা মহানগরীতে অধ্যাপক মোহাম্মদ মাহফুজুর রহমান, বরিশাল মহানগরীতে অধ্যক্ষ জহির উদ্দিন মুহাম্মদ বাবর, সিলেট মহানগরীতে মো. ফখরুল ইসলাম এবং চট্টগ্রাম মহানগরীতে মোহাম্মদ নজরুল ইসলাম আমির নির্বাচিত হয়েছেন।

 

রংপুর অঞ্চলের পঞ্চগড়ে অধ্যাপক মো. ইকবাল হোসাইন, ঠাকুরগাঁওয়ে মোহাম্মদ আলমগীর, দিনাজপুরে ড. মুহাদ্দিস এনামুল হক, নীলফামারীতে অধ্যক্ষ মাওলানা আবদুস সাত্তার এমপি, লালমনিরহাটে অ্যাডভোকেট আবু তাহের, রংপুরে মাওলানা এনামুল হক, কুড়িগ্রামে অধ্যাপক আজিজুর রহমান সরকার এবং গাইবান্ধায় মো. আবদুল করিম সরকার এমপি আমির নির্বাচিত হয়েছেন।

 

রাজশাহী অঞ্চলের জয়পুরহাটে মাওলানা গোলাম কিবরিয়া, বগুড়ায় মাওলানা আবদুল হক সরকার, সিরাজগঞ্জে মাওলানা মো. শাহিনুর আলম, পাবনায় অধ্যাপক নজরুল ইসলাম, চাঁপাইনবাবগঞ্জে মাওলানা মো. আবুজর গিফারী, নওগাঁয় মাওলানা মাহফুজুর রহমান, রাজশাহীতে অধ্যাপক আবদুল খালেক এবং নাটোরে ড. মীর নুরুল ইসলাম আমির হয়েছেন।

 

খুলনা অঞ্চলের মেহেরপুরে মাওলানা মো. তাজউদ্দীন খান এমপি, কুষ্টিয়ায় অধ্যক্ষ খন্দকার এ কে এম আলী মহসিন, চুয়াডাঙ্গায় অ্যাডভোকেট মো. রুহুল আমিন এমপি, ঝিনাইদহে মাওলানা আবদুল আউয়াল, যশোরে অধ্যাপক মো. গোলাম রসুল এমপি, মাগুরায় অধ্যাপক সাঈদ আহমদ, নড়াইলে অ্যাডভোকেট মো. আতাউর রহমান বাচ্চু এমপি, বাগেরহাটে মাওলানা রেজাউল করিম, খুলনায় অধ্যক্ষ মাওলানা কবিরুল ইসলাম এবং সাতক্ষীরায় অধ্যাপক শহীদুল ইসলাম নির্বাচিত হয়েছেন।

 

বরিশাল অঞ্চলের বরগুনায় মাওলানা মো. মহিবুল্লাহ, পটুয়াখালীতে অ্যাডভোকেট নাজমুল আহসান, ভোলায় মাস্টার মু. জাকির হোসেন, বরিশালে ড. মাহফুজুর রহমান, ঝালকাঠিতে অ্যাডভোকেট হাফিজুর রহমান এবং পিরোজপুরে আব্দুর রব আমির নির্বাচিত হয়েছেন।

 

ময়মনসিংহ অঞ্চলের শেরপুরে মাওলানা হাফিজুর রহমান, ময়মনসিংহে মো. আবদুল করিম এবং নেত্রকোনায় ছাদেক আহমাদ হারিছ আমির হয়েছেন।

 

ঢাকা অঞ্চলের কিশোরগঞ্জে মাওলানা আজিজুল হক, টাঙ্গাইলে আহসান হাবিব মাসুদ, মানিকগঞ্জে হাফেজ মাওলানা মো. কামরুল ইসলাম, গাজীপুরে মাওলানা সেফাউল হক, মুন্সীগঞ্জে মাওলানা আ. জ. ম. রুহুল কুদ্দুস, ঢাকায় মাওলানা মোহাম্মদ দেলোয়ার হোসাইন, নারায়ণগঞ্জে মাসুদুর রহমান গিয়াস, নরসিংদীতে ইব্রাহিম ভূঁইয়া, রাজবাড়ীতে হাসমত আলী, ফরিদপুরে ইমতিয়াজ উদ্দিন আহমদ, গোপালগঞ্জে অধ্যাপক রেজাউল করিম, মাদারীপুরে মাওলানা মোখলিসুর রহমান এবং শরীয়তপুরে মাওলানা আবদুর রব হাশেমী নির্বাচিত হয়েছেন।

 

সিলেট অঞ্চলের সুনামগঞ্জে অ্যাডভোকেট শামসুদ্দিন, সিলেটে মাওলানা হাবিবুর রহমান, মৌলভীবাজারে ইঞ্জিনিয়ার মো. শাহেদ আলী এবং হবিগঞ্জে মাওলানা কাজী মোখলিছুর রহমান আমির হয়েছেন।

 

কুমিল্লা অঞ্চলের ব্রাহ্মণবাড়িয়ায় মাওলানা মুহা. মোবারক হোসাইন, কুমিল্লা উত্তরে অধ্যাপক মো. আবদুল মতিন, কুমিল্লা দক্ষিণে অ্যাডভোকেট মো. শাহজাহান, চাঁদপুরে মাওলানা বিলাল হোসেন মিয়াজী, ফেনীতে মুফতি আবদুল হান্নান, নোয়াখালীতে মো. ইসহাক খন্দকার এবং লক্ষ্মীপুরে এ আর হাফিজুল্লাহ আমির নির্বাচিত হয়েছেন।

 

চট্টগ্রাম অঞ্চলের চট্টগ্রাম উত্তরে আলাউদ্দিন শিকদার, চট্টগ্রাম দক্ষিণে আনোয়ারুল আলম চৌধুরী, কক্সবাজারে অধ্যক্ষ মাওলানা নুর আহমদ আনোয়ারী, খাগড়াছড়িতে মিনহাজুর রহমান, রাঙামাটিতে অধ্যাপক মোহাম্মদ আবদুল আলীম এবং বান্দরবানে এস এম আবদুছ ছালাম আজাদ আমির নির্বাচিত হয়েছেন।

 

নবনির্বাচিত আমিররা আগামী দুই বছর নিজ নিজ সাংগঠনিক জেলা ও মহানগর শাখার দায়িত্ব পালন করবেন।

 

Tags :

কুষ্টিয়া জেলা নিউজ ডেক্স, কুষ্টিয়া জিলাইভ

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Are you human? Please solve:Captcha


সর্বশেষ খবর