খবরওয়ালা ডেস্ক
প্রকাশ: ৩ই আগস্ট ২০২৬, ১:৫৯ এএম

মিরপুর প্রতিনিধি ॥ কুষ্টিয়ার মিরপুরে আমবাড়িয়া ইউনিয়ন পরিষদের কাছে মানসিক ভারসাম্যহীন (পাগল) রাজ্জাক নামের এক ব্যক্তিকে অন্যায়ভাবে আটকে রেখে নির্যাতনের অভিযোগ উঠেছে। স্থানীয় সূত্র ও ভুক্তভোগীর পারিবারিক সূত্রে জানা যায়, নির্যাতন ও আটকের শিকার রাজ্জাকের বাড়ি উপজেলার শোন্দহ নফর কান্দি গ্রামে। তিনি দীর্ঘদিন ধরেই মানসিক ভারসাম্যহীন অবস্থায় দিন কাটাচ্ছেন, যা তার পরিবারের সদস্য ও এলাকার সকল মানুষের কাছে সুপরিচিত।
অভিযোগ উঠেছে তাকে পাচারকারী আখ্যা দিয়ে আমবাড়িয়া ইউনিয়ন পরিষদের পাশে আটকে রেখে অমানবিক নির্যাতন চালানো হয়।ভুক্তভোগী পরিবারের দাবি, রাজ্জাক একজন পূর্ণাঙ্গ মানসিক রোগী এবং তার পক্ষে কোনো ধরনের পাচারকাজে জড়িত থাকা বা অপকর্ম করা কোনোভাবেই সম্ভব নয়। সম্পূর্ণ অন্যায় ও ভুল ধারণার বশবর্তী হয়ে তার ওপর এই হামলা চালানো হয়েছে। ”রাজ্জাক পাগল মানুষ কথাটি এলাকার সবাই জানেন।
তাকে পাচারকারী বানিয়ে এমন নির্মম নির্যাতন করা অত্যন্ত অমানবিক ও হৃদয়বিদারক।” এক একজন অসহায় ও মানসিক ভারসাম্যহীন মানুষের ওপর এমন নির্মম নির্যাতনের ঘটনা ছড়িয়ে পড়লে পুরো এলাকা জুড়ে চরম উত্তেজনা ও তীব্র ক্ষোভের সৃষ্টি হয়।স্থানীয় বাসিন্দারা এই ঘটনার সাথে জড়িতদের দ্রুত চিহ্নিত করে উপযুক্ত ব্যবস্থা ও দৃষ্টান্তমূলক শাস্তির জোর দাবি জানিয়েছেন।
কোনো সম্পর্কিত খবর পাওয়া যায়নি.
মন্তব্য