কুষ্টিয়া জিলাইভ | truth alone triumphs

মিরপুরে এনসিপি’র আংশিক কমিটি গঠন

মিরপুর প্রতিনিধি ॥ জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মিরপুর উপজেলা শাখার ১৫ সদস্যবিশিষ্ট আংশিক আহ্বায়ক কমিটি গঠন করা হয়েছে। আগামী ছয় মাসের জন্য এ কমিটির অনুমোদন দিয়েছে এনসিপির জেলা কমিটি। জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) কুষ্টিয়া জেলা শাখার আহ্বায়ক জান্নাতুল ফেরদৌস টনি, সদস্য সচিব সুলতান মারুফ তালহা ও সাংগঠনিক সম্পাদক সামসুল আরেফিন স্ট্যালিন স্বাক্ষরিত দলীয় প্যাডে এ কমিটি অনুমোদনের বিষয়টি জানানো হয়।

আংশিক এ কমিটিতে আহবায়ক হয়েছেন মোহাম্মদ ইকরামুল হক, সদস্য সচিব মিজানুর রহমান, গতকাল রবিবার (২৭ সেপ্টেম্বর) এক বার্তায় এনসিপি জেলা কমিটির সদস্য সচিব সুলতান মারুফ তালহা বলেন, উপজেলা শাখার সাংগঠনিক কার্যক্রম পরিচালনা এবং সংগঠনকে আরও সুসংগঠিত করার লক্ষ্যে এ আহ্বায়ক কমিটি গঠন করা হয়েছে।

অনুমোদিত কমিটিকে আগামী ১৫ দিনের মধ্যে মিরপুর উপজেলা শাখার পূর্ণাঙ্গ কমিটি প্রণয়ন করে জেলা দপ্তরে জমা দেওয়ার নির্দেশনা দেওয়া হয়েছে। তিনি আরো বলেন, জেলা কমিটির অনুমোদন অনুযায়ী, নবগঠিত আহ্বায়ক কমিটি আগামী ছয় মাস দায়িত্ব পালন করবে। এ সময়ের মধ্যে সাংগঠনিক কার্যক্রম পরিচালনার পাশাপাশি পূর্ণাঙ্গ কমিটি গঠনের প্রক্রিয়াও সম্পন্ন করার কথা রয়েছে।  এ

দিকে এনসিপি মিরপুর উপজেলা শাখার (আংশিক) ১৫ সদস্যের আহবায়ক কমিটিতে, স্থান পেয়েছেন সিনিয়র যুগ্ম আহবায়ক নওজেস আহমেদ শান্ত, যুগ্ম আহবায়ক প্রভাষক নজরুল ইসলাম ও সেলিম আহমেদ, সিনিয়র যুগ্ম সদস্য সচিব শামীম মন্ডল, যুগ্ম সদস্য সচিব মোহাম্মদ আনারুল ইসলাম, মনিরুল ইসলাম, হেলাল সাদ নূর, জহুরুল ইসলাম তিতু বিশ্বাস, সাংগঠনিক সম্পাদক এস এম আকাশ বিশ্বাস, সহ সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ সাহাবুল ইসলাম, শাকিলুজ্জামান চঞ্চল, মোহাম্মদ শাকিল আহমেদ, মোহাম্মদ রাকিব বিশ্বাস। 

Tags :

কুষ্টিয়া জেলা নিউজ ডেক্স, কুষ্টিয়া জিলাইভ

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

সর্বশেষ খবর