ভেড়ামারা প্রতিনিধি ॥ বাংলাদেশ পূজা উদযাপন ফ্রন্ট, কুষ্টিয়া জেলা শাখার অধীন ভেড়ামারা উপজেলা শাখার ৫ সদস্যবিশিষ্ট কমিটি অনুমোদন দেওয়া হয়েছে। গত ১ অক্টোবর কুষ্টিয়া জেলা শাখার আহ্বায়ক দেবেশ চন্দ্র সরকার ও সদস্য সচিব ডা. পি. কে. সাহার স্বাক্ষরিত অনুমোদনপত্রের মাধ্যমে এ কমিটির অনুমোদন দেওয়া হয়।
অনুমোদিত কমিটিতে সুশান্ত কর্মকারকে সভাপতি, সুব্রত কুমার পালকে সহ-সভাপতি, হারাধন বিশ্বাসকে সাধারণ সম্পাদক, জয় কুমার বিশ্বাসকে যুগ্ম সাধারণ সম্পাদক এবং মৃন্ময় কান্তি কুন্ডুকে সাংগঠনিক সম্পাদক করা হয়েছে।
নবগঠিত কমিটির সদস্যদের অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়েছে বাংলাদেশ পূজা উদযাপন ফ্রন্ট, কুষ্টিয়া জেলা শাখা। একই সঙ্গে ধর্মীয় অধিকার, সামাজিক সম্প্রীতি, শান্তি-শৃঙ্খলা ও পারস্পরিক সৌহার্দ্য বজায় রেখে সংগঠনের কার্যক্রম আরও গতিশীল করার প্রত্যাশা ব্যক্ত করা হয়েছে।









