কুষ্টিয়া জিলাইভ | truth alone triumphs

মিরপুরে সার নিতে কৃষকদের ভিড়

মিরপুর প্রতিনিধি ॥ কুষ্টিয়ার মিরপুর উপজেলার সদরপুর বাজারে বিসিআইসি সার ডিলারের পয়েন্টে সার নিতে কৃষকদের ভিড় দেখা গেছে। সকাল থেকেই সার সংগ্রহের জন্য স্থানীয় কৃষকরা ‘ইসলাম এন্টারপ্রাইজ’-এর ডিলার পয়েন্টে জড়ো হন। কৃষকদের ভিড়ের মধ্যে আকস্মিকভাবে ওই ডিলার পয়েন্ট পরিদর্শন করেন মিরপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও উপজেলা কৃষি কর্মকর্তা।

এ সময় তারা সরেজমিনে সার বিতরণ কার্যক্রম পর্যবেক্ষণ করেন। পরিদর্শনকালে কর্মকর্তারা উপস্থিত কৃষকদের সঙ্গে সরাসরি কথা বলেন। তারা কৃষকরা সরকার নির্ধারিত মূল্যে সার পাচ্ছেন কি না এবং নির্ধারিত পরিমাণ অনুযায়ী সঠিক ওজনে সার দেওয়া হচ্ছে কি না, সে বিষয়ে খোঁজখবর নেন। এ সময় সার বিতরণ কার্যক্রমে কোনো ধরনের অনিয়ম হচ্ছে কি না এবং সরকারি নির্দেশনা অনুযায়ী স্বচ্ছতার সঙ্গে সার বিতরণ করা হচ্ছে কি না, তা যাচাই করেন কর্মকর্তারা। কৃষকদের ন্যায্য অধিকার নিশ্চিত করতে ডিলার ও সংশ্লিষ্টদের সরকার নির্ধারিত নিয়ম, মূল্য ও পরিমাণ অনুযায়ী সার বিতরণের নির্দেশনা দেওয়া হয়।

একই সঙ্গে সার বিতরণে স্বচ্ছতা বজায় রাখা এবং কৃষকদের কোনো ধরনের হয়রানি বা ভোগান্তির শিকার না করার বিষয়ে প্রয়োজনীয় নির্দেশনা দেওয়া হয়েছে। কর্মকর্তাদের আকস্মিক পরিদর্শন ও সরেজমিনে তদারকিতে কৃষকদের মধ্যে স্বস্তি দেখা যায়। পরে সুষ্ঠু ও শান্তিপূর্ণ পরিবেশে সার বিতরণ কার্যক্রম চলতে থাকে। কৃষকদের স্বার্থে সার সরবরাহ ও বিতরণ কার্যক্রমে নিয়মিত তদারকি অব্যাহত রাখার ওপর গুরুত্বারোপ করেছেন সংশ্লিষ্টরা।

Tags :

কুষ্টিয়া জেলা নিউজ ডেক্স, কুষ্টিয়া জিলাইভ

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

সর্বশেষ খবর