কুষ্টিয়া জিলাইভ | truth alone triumphs

জিয়া স্মৃতি পাঠাগার প্রশংসা করলেন রাশেদ খাঁন 

বিশেষ প্রতিনিধি ॥ কুষ্টিয়া জেলা বিএনপির সাথে মতবিনিময় করেছেন প্রধানমন্ত্রীর সহকারী (রাজনৈতিক) (সচিব পদমর্যাদা) রাশেদ খাঁন। গতকাল শনিবার (১২ সেপ্টেম্বর) সকালে কুষ্টিয়া সফর করেন তিনি। সফরকালে শুরুতে কুষ্টিয়া জেলা বিএনপি কার্যালয়ে আগমন ঘটে তার। জেলা বিএনপির পক্ষ থেকে তাকে ফুলেল শুভেচ্ছা জানানো হয়। জেলা বিএনপির আহবায়ক কুতুব উদ্দিন আহমেদ এর সভাপতিত্বে ও সদস্য সচিব ইঞ্জিনিয়ার জাকির হোসেন সরকারের সার্বিক পরিচালনায় জেলার সর্বস্তরের নেতাকর্মীরা মতবিনিময়কালে উপস্থিত ছিলেন।

এতে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, জেলা বিএনপির সদস্য আব্দুল মঈদ বাবুল ও আবু তালেব, পৌর বিএনপির সাধারণ সম্পাদক কামাল উদ্দিন, জেলা বিএনপির সাবেক কোষাধ্যক্ষ জয়নাল আবেদীন প্রধান, জেলা যুবদলের সাবেক প্রধান সমন্বয় আব্দুল মাজেদ, জেলা ছাত্রদলের সাবেক সভাপতি মাহফুজুর রহমান মিথুন, সদর উপজেলা বিএনপির সাবেক সিনিয়র সদস্য অধ্যাপক মাহবুব আলম বিশু, জেলা গণঅধিকার পরিষদের সাধারণ সম্পাদক আব্দুল খালেক, জেলা ছাত্রদলের সদস্য সচিব খন্দকার তসলিম উদ্দিন নিশাত প্রমূখ। কার্যালয়ে স্থাপিত জিয়া স্মৃতি পাঠাগার পরিদর্শন করে এর উদ্যোগের প্রশংসা করেছেন প্রধানমন্ত্রীর সহকারী (রাজনৈতিক) রাশেদ খাঁন।

এদিকে মতবিনিময়কালে রাশেদ খাঁন জেলা বিএনপির সাংগঠনিক কার্যক্রম, রাজনৈতিক কর্মকাণ্ড এবং নেতাকর্মীদের বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করেন। এ সময় তিনি দলের নেতাকর্মীদের ঐক্যবদ্ধভাবে কাজ করার পাশাপাশি সাধারণ মানুষের পাশে থাকার আহ্বান জানান। পরে তিনি জেলা বিএনপি কার্যালয়ে স্থাপিত জিয়া স্মৃতি পাঠাগার পরিদর্শন করেন। পাঠাগারে সংরক্ষিত বিভিন্ন বই ও প্রকাশনা ঘুরে দেখেন এবং পাঠাগার প্রতিষ্ঠার উদ্যোগকে ইতিবাচক হিসেবে উল্লেখ করে প্রশংসা করেন। এসময় রাশেদ খাঁন বলেন, রাজনৈতিক কার্যালয়ে পাঠাগার স্থাপন জ্ঞানচর্চা ও ইতিহাস জানার সুযোগ তৈরি করে।

বিশেষ করে তরুণ প্রজন্মকে বই পড়ার প্রতি আগ্রহী করে তুলতে এ ধরনের উদ্যোগ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে। তিনি জিয়া স্মৃতি পাঠাগারের কার্যক্রম আরও সম্প্রসারণের ওপর গুরুত্বারোপ করেন এবং এর উত্তরোত্তর সমৃদ্ধি কামনা করেন। এ সময় ইঞ্জিনিয়ার জাকির হোসেন সরকার জানান, জিয়া স্মৃতি পাঠাগারের মাধ্যমে দলীয় নেতাকর্মীসহ সাধারণ পাঠকদের মধ্যে বই পড়ার অভ্যাস গড়ে তোলা এবং রাজনৈতিক ও ঐতিহাসিক জ্ঞানচর্চার সুযোগ সৃষ্টি করার লক্ষ্যে এই পাঠাগার স্থাপন করা হয়েছে।

Tags :

কুষ্টিয়া জেলা নিউজ ডেক্স, কুষ্টিয়া জিলাইভ

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

সর্বশেষ খবর