খবরওয়ালা ডেস্ক
প্রকাশ: ৩ই আগস্ট ২০২৬, ১:৫৯ এএম

বিশেষ প্রতিনিধি ॥ কুষ্টিয়া জেলা পরিষদের উদ্যোগে আব্দালপুর ইউনিয়নের শিক্ষা, ক্রীড়া প্রতিষ্ঠানে ক্রীড়া সামগ্রী বিতরণ ও বৃক্ষ রোপণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। এরই অংশ হিসেবে আব্দালপুরে আরাফাত রহমান কোকো স্মৃতি ফুটবল টুর্নামেন্ট-২০২৬-এর শুভ উদ্বোধন করা হয়। খেলার শুরুতে বৃক্ষ রোপণ ও বিতরণ অনুষ্ঠিত হয়। যথাযোগ্য উৎসাহ-উদ্দীপনার মধ্য দিয়ে কুষ্টিয়া সদর উপজেলার আব্দালপুরে আরাফাত রহমান কোকো স্মৃতি ফুটবল টুর্নামেন্ট-২০২৬-এর শুভ উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে।
গতকাল রবিবার (২ আগষ্ট) বিকেল ৪টার দিকে আব্দালপুর মাধ্যমিক বিদ্যালয় প্রাঙ্গনে এলাকার যুব সমাজ এই খেলার আয়োজন করেন। ১৬টি দলের অংশ গ্রহনে নকআউট পর্বে খেলা অনুষ্ঠিত হবে। টুর্নামেন্টের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, কুষ্টিয়া জেলা পরিষদের প্রশাসক ও কেন্দ্রীয় বিএনপি নির্বাহী কমিটির স্থানীয় সরকার বিষয়ক সম্পাদক বীর মুক্তিযোদ্ধা অধ্যক্ষ সোহরাব উদ্দিন। বিশেষ অতিথি ছিলেন, কুষ্টিয়া জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা (ভারঃ) আব্দুল হাই সিদ্দিকী।
সদর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক জাহিদুল ইসলাম বিপ্লব। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন খেলার আয়োজক কমিটির উপদেষ্টা অধ্যাপক ইউসুফ আলী। সঞ্চালনা করেন আয়োজক কমিটির সাধারণ সম্পাদক মামুন অর রশিদ মামুন। এছাড়া অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন, খেলার আয়োজক কমিটি উপদেষ্টা সদস্য ইমদাদুল হক, মোশাররফ হোসেন, তোয়াজ উদ্দিন, সেলিম হোসেন, আব্দালপুর ইউনিয়ন জাসাস দলের সাধারণ সম্পাদক আব্দুল ওহাব, সদর উপজেলা যুবদলের সদস্য সচিব মনিরুল ইসলাম, যুব নেতা সানোয়ার হোসাইন, আব্দুল হাই রিপন প্রমূখ। আব্দালপুর ইউনিয়নে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে ক্রীড়া সামগ্রী ফুটবল, ক্রিকেট সামগ্রী বিতরণ করেন জেলা পরিষদের প্রশাসক বীর মুক্তিযোদ্ধা অধ্যক্ষ সোহরাব উদ্দিন।
আমন্ত্রিত অতিথিরা উপস্থিত থেকে খেলোয়াড়দের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন এবং ক্রীড়ার মাধ্যমে যুবসমাজকে মাদক ও অপরাধমুক্ত সমাজ গঠনে ভূমিকা রাখার আহ্বান জানান। শিক্ষার্থীদের শারীরিক ও মানসিক বিকাশে খেলাধুলার বিকল্প নেই বলে জানান অধ্যক্ষ সোহরাব উদ্দিন। উদ্বোধনের পর অনুষ্ঠিত প্রথম ম্যাচে রামচন্দ্রপুর ও ভায়না ফুটবল একাদশ, স্থানীয় দুইটি দল অংশগ্রহণ করে। ৪-১ গোলে ভায়না ফুটবল একাদশ বিজয়ী হয়। খেলা উপভোগ করতে মাঠে বিভিন্ন শ্রেণি-পেশার বিপুল সংখ্যক দর্শকের উপস্থিতি লক্ষ্য করা যায়। আয়োজকরা জানান, টুর্নামেন্টে একাধিক দল অংশ নিচ্ছে এবং নির্ধারিত সময়সূচি অনুযায়ী প্রতিযোগিতা শেষে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হবে।
কোনো সম্পর্কিত খবর পাওয়া যায়নি.
মন্তব্য