কুষ্টিয়া জিলাইভ | truth alone triumphs

সংসদে শপথ গ্রহণ ও রেজিস্ট্রারে স্বাক্ষর করলেন কামারুল আরেফিন

ইউনিয়ন ও উপজেলা চেয়ারম্যান থেকে এমপি হয়ে শপথ গ্রহণ করেছেন মিরপুর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক কামারুল আরেফিন। দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে কুষ্টিয়া-২ (ভেড়ামারা-মিরপুর) আসনে স্থানীয় আওয়ামী লীগ নেতৃবৃন্দের সমর্থনে সতন্ত্র প্রার্থী হয়ে গত ৭ জানুয়ারি অনুষ্ঠিত নির্বাচনে ট্রাক প্রতীকে বিজয়ী হন তিনি।

সংসদে শপথ গ্রহণ ও রেজিস্ট্রারে স্বাক্ষর করলেন কামারুল আরেফিন

fay 11 12 1 24 সংসদে শপথ গ্রহণ ও রেজিস্ট্রারে স্বাক্ষর করলেন কামারুল আরেফিন

জাতীয় সংসদ ভবনে ১০ জানুয়ারি শপথ পাঠ করার পর সংসদ রেজিস্ট্রারে স্বাক্ষর করেন নবনির্বাচিত সংসদ সদস্য কামারুল আরেফিন। উল্লেখ্য, কুষ্টিয়া মিরপুর উপজেলার সদরপুর আমলা এলাকার আব্দুল্লাহ মো: আলাউদ্দিন এর পুত্র কামারুল আরেফিন। ২০১১ সালে সদরপুর ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান নির্বাচিত হয়ে পরবর্তীতে জনগণের সাড়া পেয়ে ২০১৩ সালে উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান নির্বাচিত হন। পরে জনগণের রায়ে ২০১৯ সালে উপজেলার নির্বাচনে পুনরায় চেয়ারম্যান নির্বাচিত হয়ে দায়িত্ব পালন করছিলেন তিনি। তবে এবারের দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে উপজেলা চেয়ারম্যান থেকে পদত্যাগ করে জনগণের ভোটে এমপি নির্বাচিত হন। এক বার্তায় নবাগত এমপি কামারুল আরেফিন বলেন, তৃনমুল পর্যায় থেকে জনপ্রতিনিধিত্ব করার সুযোগ পেয়েছি। এবারে জনগন আমাকে সর্বোচ্চ মর্যাদার আসনটিতে বসিয়েছে। আগামী দিনে আসনটিতে জনগণের ভাগ্যের পরিবর্তন ঘটাতে চাই। এলাকার উন্নয়ন করে মানুষের স্বপ্ন পূরন করাটাই আমার লক্ষ্য। তিনি অপর এক প্রশ্নের জবাবে তার কোন চাওয়া পাওয়া নেই জানিয়ে বলেন, এতোদিন ভেড়ামারা-মিরপুর দুটি উপজেলার মানুষ উন্নয়ন বঞ্চিত ছিলো। অবহেলিত এলাকার উন্নয়ন করে স্মার্ট বাংলাদেশ গড়ায় অংশগ্রহণের মধ্যে দিয়ে জনগনকে শান্তিতে রাখাটা আমার চাওয়া পাওয়া।

Tags :

কুষ্টিয়া জেলা নিউজ ডেক্স, কুষ্টিয়া জিলাইভ

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

সর্বশেষ খবর