কুষ্টিয়া জিলাইভ | truth alone triumphs

কুষ্টিয়ায় টাপেন্টাডলসহ দুইজন গ্রেপ্তার

নিজ সংবাদ ॥ কুষ্টিয়ার ইসলামী বিশ্ববিদ্যালয় (ইবি) থানাধীন উজানগ্রাম এলাকায় ৬১ পিস টাপেন্টাডল ট্যাবলেটসহ দুইজনকে গ্রেপ্তার করেছে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি)। 

 

গ্রেপ্তারকৃত দুজনের মধ্যে মো. কালাম উদ্দীন কুষ্টিয়ার ইবি থানাধীন বিত্তিপাড়া এলাকার মৃত আতর মন্ডলের ছেলে। অপরজন মো. হৃদয় আলী কুমারখালী উপজেলার নাভদিয়া এলাকার মো. নায়েব আলীর ছেলে।

 

এসআরবি সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে গতকাল শুক্রবার (২ অক্টোবর) বিকেল সাড়ে ৪টার দিকে এসআরবি-১২, সিপিসি-১ কুষ্টিয়া ক্যাম্পের একটি অভিযানিক দল ইবি থানাধীন উজানগ্রাম ইউনিয়নের উজানগ্রাম এলাকার একটি কাঁচা রাস্তায় অভিযান পরিচালনা করে।

 

অভিযানকালে মো. কালাম উদ্দীন (৪৩) ও মো. হৃদয় আলী (২৯) নামে দুইজনকে আটক করা হয়। এ সময় তাঁদের কাছ থেকে ৬১ পিস টাপেন্টাডল ট্যাবলেট উদ্ধার করা হয়েছে বলে জানিয়েছে এসআরবি।

 

এসআরবি জানিয়েছে, উদ্ধার হওয়া টাপেন্টাডল ট্যাবলেটের বিষয়ে গ্রেপ্তার দুজনের বিরুদ্ধে কুষ্টিয়ার ইবি থানায় মামলা দায়েরের প্রক্রিয়া চলছে।

Tags :

কুষ্টিয়া জেলা নিউজ ডেক্স, কুষ্টিয়া জিলাইভ

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

সর্বশেষ খবর