কুষ্টিয়া জিলাইভ | truth alone triumphs

মিরপুরে মাদক বিরোধী মতবিনিময় সভা অনুষ্ঠিত

কুষ্টিয়ার মিরপুরে মাদক বিরোধী মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার(১০ মে) দুপুরে উপজেলার ছাতিয়ান ইউনিয়ন পরিষদে এ মাদক বিরোধী মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। এ সভায় ছাতিয়ান ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান কবির হোসেন বিশ্বাসের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন মিরপুর থানার নবাগত ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রফিকুল ইসলাম।

মিরপুরে মাদক বিরোধী মতবিনিময় সভা অনুষ্ঠিত

মিরপুরে মাদক বিরোধী মতবিনিময় সভা অনুষ্ঠিত
মিরপুরে মাদক বিরোধী মতবিনিময় সভা অনুষ্ঠিত

এ সময় তিনি বলেন, আপনারা এলাকার জনপ্রতিনিধি। আপনাদের কাছে মেসেজ আছে এ এলাকায় কারা মাদক সেবন করে ও ব্যবসা করে। আমার কড়া হুশিয়ারি মাদকের বিষয়ে কোনো এক্সকিউজ নাই। মাদকের বিষয়ে যদি আমার কোন পুলিশ ও জড়িত থাকে আর আমি যদি ব্যবস্থা না নিই তাহলে আমি থানা ছেড়ে চলে যাব।

তিনি আরো বলেন, মিরপুর থানা এলাকায় যেখানেই যাই আমি সেখানেই শুনি মাদক, মাদকের জন্য আর টিকতে পারছি না আসলেই খারাপ অবস্থা। আসলেই এমন অবস্থা যেন- প্রতি ঘরে ঘরেই মনে হয় একজন মাদক সেবী অথবা ব্যবসায়ী রয়েছে। মাদকের কুফল ৪-৫ বছর পরে সকলেই বুঝবে। আমাদের রাষ্ট্রপ্রধান মাদকের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করেছে। আর আমরা সেই যুদ্ধে যদি একাত্মতা ঘোষণা না করি সেই যুদ্ধে কামিয়াবী হওয়া যাবেনা। আমরা সকলে একসঙ্গে হয়ে মাদকের বিরুদ্ধে কাজ করবো। সবশেষে আবারও বলছি মাদকের বিপক্ষে বিরুদ্ধে কোন সেক্রিফাইস নাই।

Glive24.com Logo 252x68 px White মিরপুরে মাদক বিরোধী মতবিনিময় সভা অনুষ্ঠিত

এ সময় ইউনিয়ন পরিষদের জনপ্রতিনিধিরা তারা মাদক প্রতিরোধে বিভিন্ন ধরনের মতামত তুলে ধরেন। এসময় বিভিন্ন বীর মুক্তিযোদ্ধা, কলেজ ও স্কুলের প্রধান শিক্ষক, ইমাম, ইউপি সদস্যসহ গণ্যমান্য রাজনৈতিক ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

Tags :

কুষ্টিয়া জেলা নিউজ ডেক্স, কুষ্টিয়া জিলাইভ

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

সর্বশেষ খবর