কুষ্টিয়া জিলাইভ | truth alone triumphs

কুষ্টিয়ায় নদী ভাঙন রোধে জিও ব্যাগ ফেলে তীর সংরক্ষণ

কুমারখালী প্রতিনিধি ॥ কুষ্টিয়ার গড়াই নদীর ভাঙ্গন রোধে জিও ব্যাগ দিয়ে অস্থায়ীভাবে নদীর তীর সংরক্ষণ কাজের উদ্বোধন করা হয়েছে। এতে স্থানীয় বাসিন্দাদের স্বস্তি প্রকাশ করতে গেছে। গতকাল মঙ্গলবার (২৮ জুলাই) বিকেলে কুমারখালী উপজেলার কয়া ইউনিয়নের ঘোড়াই গ্রাম গড়াই নদীতে এই জিও ব্যাগ ফেলে নদীর তীর সংরক্ষণ কাজের শুভ উদ্বোধন করেন কুষ্টিয়া-৪ আসনের সংসদ সদস্য আফজাল হোসেন।

এসময় উপস্থিত ছিলেন বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ডের কুষ্টিয়ার উপ-বিভাগীয় প্রকৌশলী অপূর্ব কুমার দাস, উপ-সহকারী প্রকৌশলী আলমগীর হোসেন, সার্ভেয়ার প্রকৌশলী রাকিবুল ইসলাম ছাড়াও স্থানীয় রাজনৈতিক নেতৃবৃন্দ, গণ্যমান্য ব্যক্তিবর্গ এবং উপকারভোগী এলাকাবাসী। এ সময় উপস্থিত অতিথিবৃন্দ নদীভাঙন প্রতিরোধে গৃহীত এ অস্থায়ী প্রতিরক্ষামূলক কাজের গুরুত্ব তুলে ধরেন এবং নির্ধারিত সময়ে কাজের গুণগত মান নিশ্চিত করে বাস্তবায়নের ওপর গুরুত্বারোপ করেন। এসময় বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ড (বাপাওবো) এর পানি উন্নয়ন বিভাগের এই কর্মকর্তা জানান, জরুরি অবস্থায় নদী ভাঙ্গন রোধ করতে আমাদের জিও ব্যাগ ফেলানোর কার্যক্রম অব্যাহত থাকবে।

 

Tags :

কুষ্টিয়া জেলা নিউজ ডেক্স, কুষ্টিয়া জিলাইভ

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

সর্বশেষ খবর