খবরওয়ালা ডেস্ক
প্রকাশ: ১১ই জুলাই ২০২৬, ২:৫৮ এএম

নিজ সংবাদ ॥ নিষিদ্ধ ঘোষিত বাংলাদেশ ছাত্রলীগের কুষ্টিয়া জেলা শাখার প্যাডে কুষ্টিয়া সদর উপজেলা শাখার এক বছরের জন্য নতুন কমিটি অনুমোদনের একটি তালিকা সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে। গতকাল শুক্রবার (১০ জুলাই) অনুমোদিত বলে উল্লেখ থাকা ওই কমিটিকে কেন্দ্র করে কুষ্টিয়াজুড়ে রাজনৈতিক অঙ্গন ও সাধারণ মানুষের মধ্যে ব্যাপক আলোচনা-সমালোচনার সৃষ্টি হয়েছে। জানা গেছে, বাংলাদেশ ছাত্রলীগ, কুষ্টিয়া জেলা শাখার সভাপতি মীর আহসানুল হাসান অভি এবং সাধারণ সম্পাদক পান্থ শাহরিয়ার অর্পন স্বাক্ষরিত একটি অনুমোদনপত্রে আগামী এক বছরের জন্য ৪৯ সদস্য বিশিষ্ট কুষ্টিয়া সদর উপজেলা শাখার পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করা হয়েছে।
ঘোষিত কমিটিতে রাকিবুল ইসলাম রাজিবকে সভাপতি এবং মো. সম্রাট হোসেনকে সাধারণ সম্পাদক করা হয়েছে। সহ-সভাপতি হিসেবে দায়িত্ব পেয়েছেন মো. জনি ইসলাম, আলিফ হোসেন, মো. হালিমুজ্জামান, মো. সোহান উদ্দিন, মো. আব্দুস সাত্তার শেখ, মো. আমিনুল ইসলাম, মো. রনি আহমেদ ও জাহিদুল ইসলাম। যুগ্ম সাধারণ সম্পাদক করা হয়েছে মো. সিফরাত হক সিয়াম, সাদী মাহমুদ সায়েম, সাব্বির হোসেন, রাকিব হোসেন, মো. পলাশ আহম্মেদ, মো. মামুন আলী ও মো. আল আমিনকে।
এছাড়া ধর্ম বিষয়ক সম্পাদক আবির হাসান, পরিবেশ বিষয়ক সম্পাদক ইমন ইসলাম ও সিজান আহম্মেদ, তথ্য ও গবেষণা সম্পাদক দেবজিৎ সাহা স্বপ্ন, আইন বিষয়ক সম্পাদক মীর শিহাব, সাহিত্য সম্পাদক মো. খালিদ পারভেজ ঋত্বিক, বিজ্ঞান ও প্রযুক্তি সম্পাদক শিলন আহমেদ, মুক্তিযুদ্ধ ও গবেষণা বিষয়ক সম্পাদক মো. রাকিবুল ইসলাম, আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক মো. সবুজ আলী, দুর্যোগ ব্যবস্থাপনা সম্পাদক মো. রতন আলী এবং সমাজসেবা সম্পাদক মো. তরিকুল ইসলামকে দায়িত্ব দেওয়া হয়েছে।
সাংগঠনিক সম্পাদক হিসেবে রয়েছেন আবরার মুশফিক আহাম্মদ প্রত্যয়, মো. অনিক আহমেদ, মো. তরিকুল ইসলাম জয়, মো. গোলাম রাব্বি, মো. তাসকিন হোসেন শান্ত ও মো. মেহেদী হাসান শিশির। দপ্তর সম্পাদক করা হয়েছে মো. এহছানুল হক রাকিবকে এবং উপ-দপ্তর সম্পাদক মো. সোহাগ হোসেন। প্রচার সম্পাদক জুবায়ের আহমেদ, উপ-প্রচার সম্পাদক মো. মানিক জোয়াদ্দার, অর্থ সম্পাদক মো. সিহাব আলী, শিক্ষা ও পাঠচক্র সম্পাদক শেখ রায়হান রাতুল, সাংস্কৃতিক সম্পাদক মো. তমাল ইসলাম সাইফ এবং ক্রীড়া সম্পাদক তানজিদ তামিমকে দায়িত্ব দেওয়া হয়েছে।
কমিটির সদস্য হিসেবে রাখা হয়েছে মো. নাহিদ হাসান, জিহাদ হোসেন, বিপ্লব আহাম্মেদ, তানজিদ তামিম, মো. রাফিদ হাসান, জিহাদ হোসেন এবং মো. শাহাবুল ইসলামকে। কমিটির তালিকায় কয়েকটি অসঙ্গতিও লক্ষ্য করা গেছে। একই ব্যক্তি তানজিদ তামিম ক্রীড়া সম্পাদক হওয়ার পাশাপাশি সদস্য হিসেবেও অন্তর্ভুক্ত রয়েছেন। একইভাবে জিহাদ হোসেন-এর নাম সদস্য হিসেবে দুইবার উল্লেখ করা হয়েছে। এছাড়া পরিবেশ বিষয়ক সম্পাদক পদে ইমন ইসলাম ও সিজান আহম্মেদ দুজনকে দায়িত্ব দেওয়া হয়েছে। এসব বিষয় নিয়েও সামাজিক যোগাযোগমাধ্যমে প্রশ্ন ও আলোচনা চলছে।
এদিকে, দেশের বর্তমান রাজনৈতিক বাস্তবতায় নিষিদ্ধ ঘোষিত একটি সংগঠনের নামে নতুন কমিটি অনুমোদনের বিষয়টি আইনগত ও রাজনৈতিকভাবে বিভিন্ন প্রশ্নের জন্ম দিয়েছে। বিষয়টি নিয়ে বিভিন্ন মহলে আলোচনা শুরু হলেও সংশ্লিষ্টদের পক্ষ থেকে আনুষ্ঠানিক কোনো ব্যাখ্যা পাওয়া যায়নি। এ বিষয়ে প্রশাসন বা আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পক্ষ থেকেও তাৎক্ষণিক কোনো বক্তব্য পাওয়া যায়নি। রাজনৈতিক বিশ্লেষকদের মতে, নিষিদ্ধ ঘোষিত কোনো সংগঠনের নামে কমিটি অনুমোদনের ঘটনা প্রশাসনের নজরে এলে প্রয়োজনীয় আইনগত পদক্ষেপ নেওয়ার বিষয়টি বিবেচনায় আসতে পারে।
কোনো সম্পর্কিত খবর পাওয়া যায়নি.
মন্তব্য