কুষ্টিয়া জিলাইভ | truth alone triumphs

কুষ্টিয়া সীমান্তে ভারতীয় মাদকদ্রব্য উদ্ধার

দৌলতপুর প্রতিনিধি ॥ কুষ্টিয়ার সীমান্তে পৃথক অভিযানে প্রায় ৬ লাখ ১৪ হাজার টাকা মূল্যের ভারতীয় মাদকদ্রব্য উদ্ধার করেছে ৪৭ বিজিবি। গতকাল বৃহস্পতিবার (১৭ সেপ্টেম্বর) ভোররাত সাড়ে ৫টার দিকে শেওড়াতলা বিওপির আওতাধীন শেওড়াতলা মাঠ এলাকায় অভিযান চালিয়ে এসব মাদক উদ্ধার করা হয়। বিজিবি জানায়, ভোররাতে শেওড়াতলা মাঠ এলাকায় একটি টহল দল অভিযান চালিয়ে মালিকবিহীন অবস্থায় ২০ বোতল ফেনসিডিল, ৫০০ পিস ডেক্সামেথাসন এবং ১ হাজার ৪৮০ পিস সিপ্রোহেপ্টাডিন ট্যাবলেট উদ্ধার করে।

এসব মাদকদ্রব্যের আনুমানিক বাজারমূল্য ৬ লাখ ২ হাজার টাকা। এর আগে বুধবার দুপুরে জামালপুর বিওপির আওতাধীন জামালপুর মাঠ এলাকায় অভিযান চালিয়ে ১২ হাজার টাকা মূল্যের ৮ বোতল ভারতীয় মদ উদ্ধার করা হয়। কুষ্টিয়া ৪৭ বিজিবি ব্যাটালিয়নের কমান্ডার লেফটেন্যান্ট কর্নেল রাশেদ কামাল রনি জানান, সীমান্তে মাদক ও চোরাচালানবিরোধী অভিযান আরও জোরদার করা হবে।

Tags :

কুষ্টিয়া জেলা নিউজ ডেক্স, কুষ্টিয়া জিলাইভ

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

সর্বশেষ খবর