কুষ্টিয়া জিলাইভ | truth alone triumphs

কুষ্টিয়া সদর হাসপাতাল মেহেদী রুমীর শয্যা পাশে জেলা বিএনপির শীর্ষ দুই নেতা

বিশেষ প্রতিনিধি ॥ কুষ্টিয়া জেলা বিএনপির সাবেক সভাপতি সাবেক এমপি বীর মুক্তিযোদ্ধা সৈয়দ মেহেদী আহমেদ রুমী চিকিৎসাধীন রয়েছেন। গত ২৩ এপ্রিল দিবাগত রাত ১টার দিকে হঠাৎ অসুস্থ হয়ে পড়েন তিনি। দ্রুত তাকে কুষ্টিয়া ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়।

বর্তমানে তিনি হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। হাসপাতাল সূত্রে জানা গেছে, হঠাৎ শারীরিক অসুস্থতা অনুভব করলে পরিবারের সদস্যরা দ্রুত তাকে কুষ্টিয়া সদর হাসপাতালে নিয়ে আসেন। কর্তব্যরত চিকিৎসকরা প্রাথমিক পরীক্ষা-নিরীক্ষা শেষে তাকে হাসপাতালে ভর্তি করার পরামর্শ দেন। বর্তমানে চিকিৎসকদের নিবিড় পর্যবেক্ষণে রাখা হয়েছে তাকে।

এব্যাপারে চিকিৎসকরা জানিয়েছেন, তার শারীরিক অবস্থার উন্নতি পর্যবেক্ষণ করা হচ্ছে এবং প্রয়োজনীয় সকল চিকিৎসা সেবা প্রদান করা হচ্ছে। গতকাল শুক্রবার (২৪ এপ্রিল) রাত ১০টার দিকে খোজ নিয়ে জানা যায়, আগের থেকে বর্তমানে অনেকটা সুস্থ রয়েছেন। এদিকে, সাবেক এমপি বীর মুক্তিযোদ্ধা সৈয়দ মেহেদী আহমেদ রুমীর অসুস্থতার খবর ছড়িয়ে পড়লে স্থানীয় রাজনৈতিক নেতাকর্মী ও শুভানুধ্যায়ীরা হাসপাতালে গিয়ে খোঁজখবর নিচ্ছেন।

অনেকেই তার দ্রুত সুস্থতা কামনা করেছেন। মেহেদী রুমিকে দেখতে হাসপাতালে ছুটে যান, কুষ্টিয়া জেলা বিএনপির আহবায়ক কুতুব উদ্দিন আহমেদ ও সদস্য সচিব প্রকৌশলী জাকির হোসেন সরকার, কুষ্টিয়া জজ কোর্টের স্পেশাল পিপি অ্যাডভোকেট শামীম-উল হাসান অপুসহ বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের অন্যান্য নেতাকর্মী। এছাড়া সুস্থতা কামনায় পরিবারের পক্ষ থেকে তার সহধর্মিণী সৈয়দা ফাহিমা রুমি সকলের কাছে দোয়া কামনা করেছেন।

Tags :

কুষ্টিয়া জেলা নিউজ ডেক্স, কুষ্টিয়া জিলাইভ

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

সর্বশেষ খবর