কুষ্টিয়া জিলাইভ | truth alone triumphs

ঢাকার বনশ্রীতে সংস্কৃতির খেয়া আয়োজন সফল, প্রশংসায় ভাসলেন আয়োজকরা

ঢাকা অফিস ॥ সংস্কৃতি চর্চার এক ব্যতিক্রমধর্মী আয়োজন “সংস্কৃতির খেয়া” সফলভাবে সম্পন্ন হয়েছে। অনুষ্ঠান শেষে প্রধান অতিথি ও উপস্থিত অতিথিরা আয়োজনের ভূয়সী প্রশংসা করলে আয়োজকদের কয়েকদিনের পরিশ্রম ও ক্লান্তি মুহূর্তেই দূর হয়ে যায়। আয়োজকরা জানান, এই সফলতা একক কারও নয়; বরং একাডেমির শিক্ষক, কর্মচারী, অভিভাবক এবং শিক্ষার্থীদের সম্মিলিত প্রচেষ্টার ফল।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জনাব আব্দুর রাজ্জাক (চেয়ারম্যান, আরমা গ্রুপ ও সিনিয়র ভাইস চেয়ারম্যান, রিহ্যাব)। এছাড়াও দেশের বিভিন্ন অঙ্গনের খ্যাতিমান সংস্কৃতিপ্রেমী ব্যক্তিদের উপস্থিতি অনুষ্ঠানকে অনন্য মাত্রায় পৌঁছে দেয়। অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন অধ্যক্ষ সানজিদা সুলতানা, মোখলেছুর রহমান মিন্টু, সেলিম সরকার, বাবু সরকার, ইঞ্জিনিয়ার মোঃ হাসমতুজ্জামান (ম্যানেজিং ডিরেক্টর, ইউটিলিটি প্রফেশনালস),

মাধ্যমিক শিক্ষা অফিসার জুলফিকার হায়দার, ‘আজকের পত্রিকা’র সম্পাদক কামরুল হাসান, পুলিশ কর্মকর্তা নজরুল ইসলাম, শাহানা ইয়াসমিন পলি (ম্যানেজিং পার্টনার, ইউটিলিটি প্রফেশনালস), জুলফিকার আলী ভুট্টো (সমবায়বিষয়ক সম্পাদক, কেন্দ্রীয় কৃষক দল), দেওয়ান সাইদুল ইসলাম পলাশ (যুগ্ম সাধারণ সম্পাদক, কেন্দ্রীয় ছাত্রদল), ইঞ্জিনিয়ার হুমায়ূন কবির শিমুল, প্রধান শিক্ষক মহীউদ্দীন এবং ফারুক হোসেনসহ অনেকে।

অনুষ্ঠান সফল করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন আব্দুর রাজ্জাক স্কুল এন্ড কলেজের শিক্ষক শামিমা ম্যাডাম, ফারহানা ম্যাডাম ও জিনিয়া ম্যাডাম। এছাড়া প্রতিষ্ঠানটির অফিস সহকারী রানা ও আরজুর অক্লান্ত পরিশ্রম ছিল প্রশংসনীয়। আয়োজকরা সকলের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা প্রকাশ করে জানান, সম্মিলিত প্রচেষ্টায় “সংস্কৃতির খেয়া” ভবিষ্যতেও সৃষ্টিশীল, গৌরবময় ও নন্দিত পথচলা অব্যাহত রাখবে এই প্রত্যাশা সবার।

Tags :

কুষ্টিয়া জেলা নিউজ ডেক্স, কুষ্টিয়া জিলাইভ

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

সর্বশেষ খবর