ভালো কাজের সাথে আমরা সব সময় আছি: প্রকৌশলী জাকির সরকার - কুষ্টিয়া জিলাইভ | truth alone triumphs

ভালো কাজের সাথে আমরা সব সময় আছি: প্রকৌশলী জাকির সরকার

লেখক: প্রতিবেদক ঢাকা
প্রকাশ: মে ১৭, ২০২৬

বিশেষ প্রতিনিধি ॥ বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি কুষ্টিয়া জেলা শাখার আয়োজনে এক যৌথ সভা অনুষ্ঠিত হয়েছে। জেলা বিএনপি, অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দের অংশ গ্রহণে এই যৌথ সভা অনুষ্ঠিত হয়। গতকাল শনিবার (১৬ মে) সকাল সাড়ে ১০টার দিকে কুষ্টিয়া জেলা বিএনপি কার্যালয়ে এ যৌথ সভার আয়োজন করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, কুষ্টিয়া-১ (দৌলতপুর) আসনের সংসদ সদস্য ও দৌলতপুর উপজেলা বিএনপির সভাপতি রেজা আহমেদ বাচ্চু মোল্লা। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন, জেলা বিএনপির আহবায়ক কুতুব উদ্দিন আহমেদ ও সঞ্চালনা করেন সদস্য সচিব প্রকৌশলী জাকির হোসেন সরকার। এতে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, জেলা বিএনপির সাবেক যুগ্ম সম্পাদক মিরাজুল ইসলাম রিন্টু, আক্তারুজ্জামান কাজল মাজমাদার, আব্দুর রাজ্জাক বাচ্চু,

সদর উপজেলা বিএনপি সাবেক সভাপতি বশিরুল আলম চাঁদ, জেলা বিএনপির সদস্য শহিদুজ্জামান খোকন, আব্দুল মঈদ বাবুল, আবু তালেব ও সাবেক কোষাধ্যক্ষ জয়নাল আবেদীন, দৌলতপুর উপজেলা বিএনপি সাধারণ সম্পাদক বিল্লাল হোসেন, কুষ্টিয়া সদর উপজেলা বিএনপি সভাপতি ইসমাইল হোসেন মুরাদ, সাধারণ সম্পাদক জাহিদুল ইসলাম বিপ্লব, কুষ্টিয়া পৌর বিএনপি সাধারণ সম্পাদক কামাল উদ্দিন, ভেড়ামারা উপজেলা বিএনপি আহবায়ক অ্যাডভোকেট তৌহিদুল ইসলাম,

সদস্য সচিব শাজাহান আলী, মিরপুর উপজেলা বিএনপি সভাপতি শাহিনুজ্জামান শাহিন, সাধারণ সম্পাদক খন্দকার টিপু সুলতান, কুমারখালি উপজেলা বিএনপি সভাপতি নুরুল ইসলাম আনছার প্রামানিক, সাধারণ সম্পাদক লুৎফুর রহমান, খোকসা উপজেলা বিএনপি সভাপতি আলাউদ্দিন খান, সাধারণ সম্পাদক অধ্যক্ষ আনিসুজ্জামান স্বপন, জেলা যুবদলের সাবেক সভাপতি আল আমীন রানা কানাই, জেলা স্বেচ্ছাসেবক দলের সভাপতি আব্দুল হাকিম মাসুদ, জেলা কৃষক দলের আহবায়ক আরিফুর রহমান সুমন, সদস্য সচিব অ্যাড.নুরুল ইসলাম, জেলা যুবদলের সাবেক প্রধান সমন্বয়ক আব্দুল মাজেদ, পৌর যুবদলের আহবায়ক মোস্তাফিজুর রহমান সুমন, সদস্য সচিব জিল্লুর রহমান জনি, জেলা ছাত্রদলের আহবায়ক মোজাক্কির রহমান রাব্বি, সিনিয়র যুগ্ম আহবায়ক জামির হোসেনসহ বিভিন্ন সহযোগী সংগঠনের প্রধান নেতৃবৃন্দ।

সভায় দলের সাংগঠনিক কার্যক্রম আরও গতিশীল করা, চলমান রাজনৈতিক পরিস্থিতি এবং আগামী দিনের কর্মসূচি সফল করার বিষয়ে বিস্তারিত আলোচনা করা হয়। এসময় প্রকৌশলী জাকির হোসেন সরকার বলেন, আমরা চাই দলের মধ্যে ঐক্য রেখে, সকলের সম্মিলিত সহযোগিতায় একটি সুন্দর সমাজ গড়তে। ভালো কাজের সাথে আমরা সব সময় আছি। ন্যায় সংগত কাজ হলে সহযোগিতা থাকবে। যৌথ সভা শেষে এক সাক্ষাৎকারে প্রকৌশলী জাকির হোসেন সরকার বিএনপির সহযোগী সংগঠনের কমিটির বিষয়ে বলেন, যারা ক্লিন ইমেজের ত্যাগী তাদেরকে আমরা মূল্যায়ন করবো।

স্থানীয় সরকার নির্বাচনের বিষয়ে বলেন, যারা ক্লিন ইমেজের, এলাকায় জনপ্রিয়তা রয়েছে, মানুষের বিপদে আপদে পাশে দাঁড়ায় এবং বিগত আন্দোলন সংগ্রামে যারা ভূমিকা রেখেছেন, এ ধরনের প্রার্থীকে দল থেকে প্রাধান্য দেওয়া হবে। তিনি আরো বলেন, বিএনপি জুলাই সনদ বাস্তবায়ন করছেনা বা গনভোট মানছে না, এমন বিষয়ে অপপ্রচার চালানো হচ্ছে। আপনারা জানেন, জুলাই সনদ আমরা পালন করছি, গনভোটের পক্ষে আমরা আছি। কিন্তু একটি পক্ষ বলছে আমরা নাকি এটা মানছি না। এখানে গনভোটের যে চারটা বিষয় ছিলো, ক, খ, গ, ঘ, আমরা ক, গ এবং ঘ এই তিনটা বিষয় আমরা মানছি। খ তে যেটা ছিলো ১শো সদস্য বিশিষ্ট যে উচ্চ কক্ষ হবে সেটাও আমরা মানছি। কিন্তু উচ্চ কক্ষের এই সদস্য এটা কি সমানুপাতিক ভিত্তিতে হবে? পিয়ার হবে, সংসদ সদস্যের উপপ্রাচে বিষয় হবে।

বিএনপি যখন জুলাই সনদে স্বাক্ষর করে তখন ১৮ নং অনুচ্ছেদে নোট অব ডিসেন্ট ছিলো। নোট অব ডিসেন্ট যদি কোন দলকে জনগণ সমর্থন দেয়, তাহলে উচ্চ কক্ষে সংসদ সদস্যদের অনুপাতে হবে। আমরা চেয়েছিলাম ১শো সদস্য যে উচ্চ কক্ষ হবে সেটা সংসদ সদস্যের অনুপাতে হবে। উচ্চ কক্ষ যেহেতু জনগণের ভোটে নির্বাচিত না, সেহেতু জনগণ যে ম্যান্ডেট দিয়েছে আমরা সেই অনুসারে কাজ করছি। এর পরিপেক্ষিতে আমরা জুলাই সনদ মানছি, তবে আমাদের প্রতিপক্ষ যারা, তারা এই প্রসঙ্গ তুলেছে তারাই কিন্তু জুলাই সনদ মানছে না। জুলাই সনদের ২২নং অনুচ্ছেদে বলা ছিলো, জুলাই সদন স্বাক্ষর করার পরে যে নির্বাচন হবে, নারীদের ৫℅ মূল্যায়ন দিতে হবে। আপনারা দেখেছেন গত নির্বাচনে আমাদের প্রতিপক্ষ কোন নারীকেই মনোনয়ন দেয়নি। তারাই কিন্তু জুলাই সনদ দিয়েছে।

জুলাই সনদের ২৩ নং অনুচ্ছেদে ছিলো, ডেপুটি স্পিকার বিরোধী দল থেকে হতে হবে। সংসদ গঠনের পরে সরকার বিরোধী দলকে ডিপুটি স্পিকারের জন্য প্রস্তাব দিয়েছিলো, কিন্তু তারা সেটা মানেনি। তাহলে দেখেন তারাই কিন্তু জুলাই সনদ লঙ্ঘন করেছে। তারা নারীদের নমিনেশন না দিয়ে, যেহেতু ২২ নং অনুচ্ছেদে বলা আছে নারীদের ৫℅ মূল্যায়ন দিতে হবে। ২য়ত ডেপুটি স্পিকার না দিয়ে তারা জুলাই সনদ লঙ্ঘন করলো। তারা জুলাই সনদ লঙ্ঘন করে দায় চাপাচ্ছে বিএনপি দলকে। পর্যায়ক্রমে প্রতিটি উপজেলায় নেতাকর্মীদের জানানো হবে, সাধারণ মানুষকে জানানো হবে। যাতে করে জামায়াত বা বিরোধী দল যারা আছে তারা কোন রকমে বিশৃঙ্খলা করতে না পারে, জনগণকে তারা বিভ্রান্ত করতে না পারে, এব্যাপারে কার্যকরি ব্যবস্থা নেওয়া হবে।

এমপি বাচ্চু মোল্লা বলেন, ত্রয়োদশ নির্বাচনে দলের মধ্যে বিভেদ থাকায় কুষ্টিয়ার তিনটি আসনে পরাজয় হয়েছে। তবে আমাদেরকে আওয়ামী লীগের ভোটাররা ভোট দেয়নি, তবে হিন্দু সম্প্রদায়ের মানুষজন আমাদের ভোট দিয়েছে। আগামী দিনে আমরা ঐক্যবদ্ধ থাকলে স্থানীয় নির্বাচনে আমাদের বিজয় হবে। আগামী দিনে কমিটির বিষয়ে তিনি পরামর্শ দেন, দলের ত্যাগীদের আগে মূল্যায়ন করতে হবে।

এছাড়া জেলা বিএনপির আহবায়ক কুতুব উদ্দিন আহমেদ বলেন, দলের সাংগঠনিক শক্তি বৃদ্ধিতে ঐক্যের কোন বিকল্প নেই এবং তৃণমূল পর্যায়ে দলীয় কার্যক্রম জোরদারে সকলকে কাজ করার আহব্বান জানান।