দৌলতপুর প্রতিনিধি ॥ কুষ্টিয়া দৌলতপুর উপজেলার জে এম জি মাধ্যমিক বিদ্যালয়ের ২০২৪-২৫ শিক্ষা বর্ষের ছাত্রী ইসরাত জাহান শিক্ষকদের ভুলের কারনে বসতে পারছেননা এস এস সি পরিক্ষায়। ইসরাত জাহান বলেন, আমি ২০২৪ সালে জে এম জি মাধ্যমিক বিদ্যালয়ে নবম শ্রেণিতে রেজিষ্ট্রেশন করি এবং ২০২৫ সালে ফরম ফিলাপ ও করি কিন্ত হঠাৎ ২ মাস আগে আমাকে জানানো হয় আমার নাকি রেজিষ্ট্রেশন হয় নাই।
পরে বিদ্যালয় কর্তৃপক্ষ আনার কাছে থেকে অতিরিক্ত টাকা নিয়ে সব ঠিক করে দেওয়ার কথা ছিলো। ২১ শে এপ্রিল আমার এস এস সি পরিক্ষা দেওয়ার কথা হঠাৎ গত ১৮ এপ্রিলে আমাকে জানানো হচ্ছে আমি নাকি পরিক্ষা দিতে পারবো না। কেনো এমন হলো তার আমি দৌলতপুর উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার ও জেলা শিক্ষা অফিসারের মাধ্যমে যশোর শিক্ষা বোর্ডে তদন্ত চাই এবং যে শিক্ষকদের এখানে গাফিলতি আছে তাদের বিচার চাই।
কারণ শিক্ষকদের গাফিলতির কারণে আমার জীবন থেকে দুইটা বছর নষ্ট হয়ে গেছে। জে এম জি মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আরিফুল ইসলাম নান্নু কে বিদ্যালয়ে না পেয়ে মুঠোফোনে যোগাযোগ করলে তিনি প্রথমে বলেন ইসরাত জাহান নামে কেউ রেজিষ্ট্রেশন করেইনি। প
রে তিনি স্বীকার করেন রেজিষ্ট্রেশনের বিষয়ে বিদ্যালয় কর্তৃপক্ষ পক্ষ ছাত্রী উভয়ের দোষ আছে। যেমন বিদ্যালয় কর্তৃপক্ষ খোঁজ রাখেনি তেমন যে ছাত্রীর ভুল হয়েছে সে ও খোঁজ নেই নাই। তবে আগামী বছর পরিক্ষা দিতে পারবে। এদিকে ইসরাত জাহানের পরিবারের লোকজন জে এম জি মাধ্যমিক বিদ্যালয়ের দায়িত্বরত শিক্ষক-কর্মচারীদের বিরুদ্ধে ক্ষোভ প্রকাশ করেছেন।
