চিকিৎসককে লাঞ্ছনার প্রতিবাদে কুষ্টিয়ায় ড্যাব এর মানববন্ধন - কুষ্টিয়া জিলাইভ | truth alone triumphs

চিকিৎসককে লাঞ্ছনার প্রতিবাদে কুষ্টিয়ায় ড্যাব এর মানববন্ধন

লেখক: প্রতিবেদক ঢাকা
প্রকাশ: এপ্রিল ১৯, ২০২৬

বিশেষ প্রতিনিধি ॥ খুলনা বিএনএসবি চক্ষু হাসপাতালের ট্রাস্টি বোর্ডের চেয়ারম্যান, বি এম এর সাবেক সভাপতি, জেলা ড্যাবের সভাপতি প্রবীণ চিকিৎসক নেতা রফিকুল হক বাবলুকে লাঞ্ছনা এবং মব সৃষ্টির মাধ্যমে ট্রাস্টি বোর্ড হতে অবৈধ অপসারনের প্রতিবাদে কুষ্টিয়ায় মানববন্ধন করেছে ডক্টরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ ড্যাব। গতকাল শনিবার (১৮ এপ্রিল) বেলা সাড়ে ১১ টায় কুষ্টিয়া মেডিকেল কলেজের সামনে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।

কুষ্টিয়া ড্যাব নেতা ডাঃ ফজলুল হক, ডাঃ নাসিমুল বারী বাপ্পী, ডাঃ শহিদুল ইসলাম, ডাঃ আশরাফুল ইসলাম দারা প্রমুখ। বক্তারা বলেন, বিএনএসবি চক্ষু হাসপাতাল একটি দাতব্য প্রতিষ্ঠান। সেখানে একটি চলমান ট্রাস্টি বোর্ডকে কোনো সুনির্দিষ্ট কারণ ছাড়া হুটহাট করে ভেঙে দেওয়া আইনসম্মত নয়। প্রবীণ ও জনপ্রিয় চিকিৎসক নেতার সঙ্গে অশোভন আচরণের ঘটনায় চিকিৎসকদের মধ্যে তীব্র হতাশা ও ক্ষোভের সৃষ্টি হয়েছে। চিকিৎসকরা ডা.রফিকুল হকের বিরুদ্ধে মব সৃষ্টিতে জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে স্বাস্থ্যমন্ত্রীর হস্তক্ষেপ কামনা করা হয়।