কুষ্টিয়া জিলাইভ | truth alone triumphs

দৌলতপুরে যুবকে জখম করে ৬০ হাজার টাকা ছিনতাইয়ের অভিযোগ

কুষ্টিয়ার দৌলতপুর আপন (২৭) নামে যুবককে জখম করে ৬০ হাজার টাকা ছিনতাইয়ের অভিযোগ করা হয়েছে। উপজেলার প্রাগপুর ইউনিয়নের রঘুনাথপুর গ্রামের ওই যুবককে জখম করে তার কাছ থেকে ৬০ হাজার টাকা ছিনতাই করে নিয়েছে একটি চক্র বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে।

দৌলতপুরে যুবকে জখম করে ৬০ হাজার টাকা ছিনতাইয়ের অভিযোগ

দৌলতপুরে যুবকে জখম করে ৬০ হাজার টাকা ছিনতাইয়ের অভিযোগ
দৌলতপুরে যুবকে জখম করে ৬০ হাজার টাকা ছিনতাইয়ের অভিযোগ

দৌলতপুর থানায় দায়ের করা অভিযোগ সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার দুপুর ১২টার দিকে রঘুনাথপুর গ্রামের আব্দুল আজিজের ছেলে আপন ৬০ হাজার টাকা নিয়ে এক আত্মীয়কে বিকাশে পাঠানোর জন্য তার নিজ বাড়ি থেকে বের হয়। এসময় সে মাঠ দিয়ে বাজারে যাওয়ার পথে পূর্ব থেকে ওৎ পেতে থাকা মারুফ হোসেন (৩৩) ও মেহেদী (২৩) সহ ৪/৫জন আপনের গতিরোধ করে তার কাছ জোরপূর্বক নগদ ৬০ হাজার টাকা ছিনিয়ে নেয়।

এ সময় আপন ছিনতাইকারীদের বাঁধা দেওয়ার চেষ্টা করলে তারা আপনকে জখম করে টাকা নিয়ে পালিয়ে যায়।

এ ঘটনায় আপনের পিতা আব্দুল আজিজ বাদী হয়ে ওইসকল ছিনতাইকারীদের বিরুদ্ধে দৌলতপুর থানায় অভিযোগ দিয়েছেন।

Glive24.com Logo 252x68 px White দৌলতপুরে যুবকে জখম করে ৬০ হাজার টাকা ছিনতাইয়ের অভিযোগ

Tags :

কুষ্টিয়া জেলা নিউজ ডেক্স, কুষ্টিয়া জিলাইভ

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

সর্বশেষ খবর