কুষ্টিয়া জিলাইভ | truth alone triumphs

নানা আয়োজনে উদযাপিত হলো আলাউদ্দিন আহমেদের ৮২তম জন্মদিন

মোশারফ হোসেন ॥ প্রচলিত কেক কাটা বা জমকালো পার্টির আড়ম্বর এড়িয়ে সম্পূর্ণ ব্যতিক্রমী ও মানবিক নানা আয়োজনের মধ্য দিয়ে ৮২তম জন্মদিন উদযাপন করলেন বিশিষ্ট ব্যবসায়ী, শিক্ষানুরাগী ও দানবীর হেলথ কেয়ার ফার্মাসিউটিক্যালস লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক আলাউদ্দিন আহমেদ। গতকাল শুক্রবার (৩১ জুলাই) কুষ্টিয়ার কুমারখালীতে আলাউদ্দিন আহমেদ শিক্ষাপল্লী পার্ক অডিটোরিয়ামে দিনব্যাপী ধর্মীয়, শিক্ষামূলক ও মানবিক কর্মসূচির মধ্য দিয়ে তার জন্মবার্ষিকী পালন করা হয়।

আয়োজনের মধ্যে ছিল দুই হাজার এতিমখানা ও মাদ্রাসার শিক্ষার্থীর অংশগ্রহণে পবিত্র কোরআন তেলাওয়াত, বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীদের নিয়ে চিত্রাঙ্কন প্রতিযোগিতা এবং দিনব্যাপী ফ্রি মেডিকেল ক্যাম্প। সকাল থেকেই আলাউদ্দিন আহমেদ শিক্ষাপল্লী চত্বরে নেমেছিল বিপুলসংখ্যক শিক্ষার্থী, অভিভাবক ও স্থানীয় সুধীজনের ঢল। ধর্মীয় অনুভূতি ও সৃজনশীলতার এক মেলবন্ধনে রূপ নেয় পুরো এলাকা।

অনুষ্ঠানে আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুষ্টিয়া জেলা সমাজসেবা কার্যালয়ের উপ-পরিচালক আব্দুল লতিফ এবং কুমারখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জামাল উদ্দিন। এছাড়া সরকারি বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, স্থানীয় গণ্যমান্য ব্যক্তি ও বিভিন্ন প্রতিষ্ঠানের প্রতিনিধিরা অনুষ্ঠানে অংশ নেন। আয়োজকরা জানান, জাঁকজমকপূর্ণ অনুষ্ঠানের চেয়ে মানবকল্যাণই আলাউদ্দিন আহমেদের জীবনদর্শনের মূল ভিত্তি। তার এই মহতি জীবনকর্মকে নতুন প্রজন্মের সামনে তুলে ধরা এবং তরুণদের মাঝে নৈতিক, মানবিক ও সৃজনশীল মূল্যবোধ জাগ্রত করতেই প্রচলিত প্রথা ভেঙে এমন কল্যাণমুখী উদ্যোগ নেওয়া হয়েছে।

Tags :

কুষ্টিয়া জেলা নিউজ ডেক্স, কুষ্টিয়া জিলাইভ

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

সর্বশেষ খবর