মোশারফ হোসেন ॥ সাবেক তিনবারের সফল প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার ৮২তম জন্মবার্ষিকী উপলক্ষ্যে কুষ্টিয়ার কুমারখালীতে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। গতকাল শনিবার (১৫ আগস্ট) রাতে কুমারখালী হলবাজার এলাকায় অনুষ্ঠানের আয়োজন করে উপজেলা বিএনপি ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা। অন্ষ্ঠুানে প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সভাপতি নুরুল ইসলাম আনছার প্রামাণিক। কুমারখালী পৌর বিএনপির সাধারণ সম্পাদক মাকছেদুল মোমিনের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান আলোচক ছিলেন উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মো. লুৎফর রহমান।
অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য দেন উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক রাসেল উদ্দিন বাবু, উপজেলা য্বুদলের আহবায়ক জাকারিয়া আনছার মিলনসহ অন্যান্যরা। অনুষ্ঠানে প্রধান আলোচক তার বক্তব্যে বেগম খালেদার স্মৃতিচারণ করে বলেন, স্বৈরাচারী শেখ হাসিনার স্লো পয়জনে প্রয়োগের কারণে আপোসহীন নেত্রীর অকাল মৃত্যু হয়েছে। তিনি কোনোদিন কোনো অন্যায়ের সাথে আপোস করেননি।









