কুষ্টিয়া জিলাইভ | truth alone triumphs

খোকসায় জাতীয়তাবাদী শ্রমিক দলের দ্বি-বার্ষিক সম্মেলন 

মিলন, খোকসা। বাংলাদেশ জাতীয়তাবাদী শ্রমিক দল, খোকসা উপজেলা ও পৌর শাখার দ্বি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। উপজেলা শ্রমিক দলের সভাপতি নির্বাচিত হলেন মো. আজাদ হোসেন ও সাধারণ সম্পাদক নির্বাচিত হলেন মো. আরিফুল ইসলাম ঝন্টু। গতকাল শুক্রবার (৬ ডিসেম্বর) বিকেল ৪ টার দিকে খোকসা মুক্তিযোদ্ধা সংসদ চত্বরে বাংলাদেশ জাতীয়তাবাদী শ্রমিক দল আয়োজিত অনুষ্ঠানের কুষ্টিয়া জেলা শ্রমিক দলের সভাপতি খ,ম মোখলেসুর রহমান ও জেলা শ্রমিক দলের সাধারণ সম্পাদক মো. মিজানুর রহমান রঞ্জু। খোকসা উপজেলা শাখার শ্রমিক দলের সভাপতি  মো. আজাদ হোসেন ও সাধারণ সম্পাদক মো. আরিফুল ইসলাম ঝন্টু এবং সেইসাথে পৌর শ্রমিক দলের সভাপতি আব্দুর রঙিন ও সাধারণ সম্পাদক কবিরুল ইসলাম সহ ৫১ বিশিষ্ট এই কমিটির আংশিক ঘোষণা করেন।

উক্ত অনুষ্ঠানে প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন  কুষ্টিয়া জেলা বিএনপির সম্মানিত সদস্য ও খোকসা থানা মুক্তিযোদ্ধা কালীন কমান্ডার মো.আলাউদ্দিন খান। অনুষ্ঠানে বিশেষ অতিথি বীর মুক্তিযোদ্ধা এ, জেড, জি, রশিদ রেজা বাজু, অনুষ্ঠানের সভাপতিত্ব করেন শ্রমিক দলের নেতা মোঃ জাহাঙ্গীর আলম, যুবদলের আহবায়ক আবু হেনা মোস্তফা, যুবদলের সদস্য সচিব প্রভাষক মো. বাহারুল আলম, যুগ্ন আহবায়ক রাজিব আহমেদ, মোঃ ইকবাল হোসেন, শোভন খান, যুব দলনেতা সম্রাট সহ যুবদল, স্বেচ্ছাসেবক দল, শ্রমিক দল , কৃষক দল সহ অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

Tags :

Desk Reporter

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

সর্বশেষ খবর