ভেড়ামারা প্রতিনিধি ॥ কুুষ্টিয়ার ভেড়ামারায় পরিত্যক্ত অবস্থায় একটি বিদেশি রিভলবার ও পাঁচ রাউন্ড গুলি উদ্ধার করেছে এসআরবি কুষ্টিয়া।
গতকাল মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর) রাত ৯টা ৫ মিনিটের দিকে গোপন সংবাদের ভিত্তিতে এসআরবি-১২, সিপিসি-১ কুষ্টিয়া ক্যাম্পের কোম্পানি কমান্ডারের নেতৃত্বে একটি আভিযানিক দল ভেড়ামারা উপজেলার বাহিরচর ইউনিয়নের বারো মাইল বালুর ঘাট এলাকায় অভিযান পরিচালনা করে।
এ সময় পদ্মা নদীর তীরে বালু ব্যবসায়ী মো. সিদ্দিক মালিথার টিনের ঘরের বেড়া সংলগ্ন উত্তর পাশের খালি জায়গা থেকে পরিত্যক্ত অবস্থায় একটি বিদেশি রিভলবার ও পাঁচ রাউন্ড গুলি উদ্ধার করা হয়।
উদ্ধার করা অস্ত্র ও গুলির বিষয়ে ভেড়ামারা থানায় পরবর্তী আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।









