কুষ্টিয়া জিলাইভ | truth alone triumphs

কুষ্টিয়ার সাবেক ছাত্রলীগ নেতা গ্রেফতার

নিজ সংবাদ ॥ ইসলামিয়া কলেজ শাখার ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক অন্তর ইসলামকে গ্রেফতার করেছে কুষ্টিয়া মডেল থানা পুলিশ। গতকাল রবিবার (৮ নভেম্বর) রাত আনুমানিক দশটার সময় তাকে কুষ্টিয়া পৌরসভার মজমপুর গেট থেকে গ্রেফতার করা হয়েছে বলে মডেল থানা পুলিশ নিশিচত করেছেন।

 

জানা যায়, হাউজিং জয় বাংলা স্লোগান দিয়ে সাবেক প্রধান মন্ত্রী ও নিষিদ্ধ সংগঠন আওয়ামী লীগের সভাপতি সেখ হাসিনার জন্মদিন পালনকালে সন্ত্রাসী কর্যক্রম পরিচালনার অভিযোগ এনে গত ৩০ সেপ্টেম্বর ২০২৬ ইং তারিখে কুষ্টিয়া মডেল থানায় সন্ত্রাস বিরোধী আইনে মামলায় দায়ের করেন মেহেদী হাসান। যার মামলা নং ৪১। 

 

কুষ্টিয়া মডেল থানা সূত্রে জানা যায়, সাবেক ছাত্রলীগ নেতা অন্তর ইসলামকে কুষ্টিয়া মডেল থানা হাজতে রাখা হয়েছে এবং আজ সোমবার (৯ নভেম্বর) তাকে কোর্টে প্রেরণ করা হবে।

উল্লেখ্য, ২২ অক্টোবর ২০২২ ইং কুষ্টিয়া জেলা ছাত্রলীগের তৎকালীন সভাপতি আতিকুর রহমান অনিক ও সাধারণ সম্পাদক শেখ হাফিজ চ্যালেঞ্জ স্বাক্ষরিত বিজ্ঞপ্তির মাধ্যমে এই কমিটি অনুমোদন দেওয়া হয়।

 

Tags :

কুষ্টিয়া জেলা নিউজ ডেক্স, কুষ্টিয়া জিলাইভ

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Are you human? Please solve:Captcha


সর্বশেষ খবর