কুষ্টিয়া জিলাইভ | truth alone triumphs

কুমারখালীর পান্টিতে বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত

কুমারখালী প্রতিনিধি ॥ প্রধানমন্ত্রী তারেক রহমান ঘোষিত পাঁচ বছরে সারাদেশে ২৫ কোটি গাছের চারা রোপনের পরিকল্পকনা সফল করার লক্ষ্যে কুষ্টিয়ার কুমারখালীতে বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। গতকাল শনিবার (১৫ আগস্ট) দুপুরে উপজেলার পান্টি মুক্তিযুদ্ধ স্মৃতিঘর চত্বরে কর্মসূচির আয়োজন করে পান্টি মাধ্যমিক ও সরকারি বালিকা বিদ্যালয়। বৃক্ষরোপণ শেষে বিদ্যালয়ের মাঠে আয়োজিত এক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সাবেক যুগ্ম আহবায়ক ও পান্টি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হাফিজুর রহমান হাফিজ।

পান্টি বালিকা মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ফারহানা আক্তারের সভাপতিত্বে এবং সহকারী শিক্ষক ইসমাইল হোসেনের সঞ্চালনায় অন্ষ্ঠুানে বিশেষ অতিথি ছিলেন পান্টি ইউনিয়ন বিএনপির সাবেক সাবেক সাংগঠনিক সম্পাদক হাসাবুল হক বকু বিশ্বাস, ৬ নম্বর ওয়ার্ড বিএনপির সাবেক সদস্য সচিব মনিরুজ্জামান চাঁদ ও সাবেক সভাপতি আমিরুল ইসলাম এবং সাবেক প্রচার সম্পাদক রবিউল ইসলাম ওমেদ, পান্টি ইউনিয়ন যুবদলের আহবায়ক মাজহারুল ইসলাম রিপন প্রমূখ। প্রধান অতিথির বক্তব্যে হাফিজুর রহমান বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমান ঘোষিত পাঁচ বছরে সারাদেশে ২৫ কোটি গাছের চারা রোপনের পরিকল্পকনা সফল করার লক্ষ্যে পান্টিতে তিন হাজার বৃক্ষরোপণ কর্মসূচি গ্রহণ করা হয়েছে। ইতিমধ্যে ৮০০ গাছের চারা রোপন করা হয়েছে। পর্যায়ক্রমে সবখানে বাকী গাছ লাগানো হবে।

Tags :

কুষ্টিয়া জেলা নিউজ ডেক্স, কুষ্টিয়া জিলাইভ

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

সর্বশেষ খবর