কুষ্টিয়া জিলাইভ | truth alone triumphs

খোকসায় জেনারেটর ও মসজিদে টাকা উপহার দিলেন বিএনপি নেতা 

খোকসা প্রতিনিধি ॥ বিএনপি’র তিনবারের সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপির সাবেক চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার ৮২তম জন্মদিন উপলক্ষ্যে কুষ্টিয়ার খোকসায় বিএনপি নেতা মো. রিপন হোসেনের উদ্যোগে মাদ্রাসায় জেনারেটর ও মসজিদে নগদ ৫০ হাজার টাকা বিতরণ করা হয়েছে। গতকাল শনিবার (১৫ আগস্ট) বিকালে খোকসার বাজারের খেয়াঘাট সংলগ্ন জামিয়াতুল উলমিল ইসলামিয়া মাদ্রাসায় ৩৫০০ কিলোওয়াট ধারণ ক্ষমতাসম্পন্ন একটি জেনাররেটর ও পৌর এলাকার ৮ নম্বর ওয়ার্ডে কমলাপুর ঈদগাহ পাড়া শাহী জামে মসজিদের উন্নয়ন কাজের জন্য নগদ ৫০ হাজার টাকা অনুদান প্রদান করেন

খোকসা পৌরসভার মেয়র প্রার্থী ও পৌর বিএনপির সাবেক যুগ্ম আহবায়ক এবং পৌর বিএনপি’র সাবেক সাংগঠনিক সম্পাদক মো. রিপন হোসেন। এসময় উপস্থিত ছিলেন, খোকসা উপজেলা ছাত্রদলের সাবেক সভাপতি মো. রোকুজ্জামান,  জামিয়াতুল উলমিল ইসলামিয়া মাদ্রাসার প্রধান শিক্ষক মো. রাকিবুল ইসলাম, কমলাপুর ঈদগাহপাড়া শাহী জামে মসজিদের সভাপতি মো. আফসার আলী ও ইমাম মো. হারুন অর রশীদসহ বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার কর্মরত গণমাধ্যমকর্মীরা।

Tags :

কুষ্টিয়া জেলা নিউজ ডেক্স, কুষ্টিয়া জিলাইভ

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

সর্বশেষ খবর