কুষ্টিয়া জিলাইভ | truth alone triumphs

ভেড়ামারায় ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেফতার

ভেড়ামারা প্রতিনিধি ॥ ‎কুষ্টিয়ার ভেড়ামারায় ৪০ পিস নিষিদ্ধ মাদকদ্রব্য ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ দুই মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে ভেড়ামারা থানা পুলিশ। গতকাল শনিবার (১২ সেপ্টেম্বর) বিকেলে উপজেলার মির্জাপুর গ্রামস্থ পাকা রাস্তার ওপর থেকে তাদের গ্রেফতার করা হয়। ‎গ্রেফতারকৃতরা হলেন—উপজেলার জুনিয়াদহ (পাঠানপাড়া) গ্রামের মৃত বাবুল খাঁর ছেলে মোঃ মাসুদ খাঁ (২৯) এবং একই উপজেলার জুনিয়াদহ (খন্দকারপাড়া) গ্রামের মৃত আরজেন প্রামানিকের ছেলে মোঃ তারিক রহমান (২৮)।

‎পুলিশ সূত্রে জানা গেছে, কুষ্টিয়া জেলার পুলিশ সুপার মোঃ আমিনুল ইসলামের সার্বিক দিক-নির্দেশনায় এবং অতিরিক্ত পুলিশ সুপার (ভেড়ামারা সার্কেল) মোঃ দেলোয়ার হোসেনের নেতৃত্বে ভেড়ামারা থানার অফিসার ইনচার্জ (ওসি) মুহাম্মদ জাহেদুর রহমানের তত্ত্বাবধানে একটি চৌকস পুলিশ দল এই অভিযান পরিচালনা করে। গোপন সংবাদের ভিত্তিতে ভেড়ামারা থানার এসআই মোঃ মনোয়ার হোসেন সঙ্গীয় ফোর্সসহ মির্জাপুর গ্রামের জুনিয়াদহ বাজার টু আল্লাহরদর্গা বাজারগামী পাকা রাস্তার ওপর ওত পেতে থাকেন।

বিকেল আনুমানিক ৫ টার দিকে সন্দেহভাজন ওই দুই ব্যক্তিকে তল্লাশি করে তাদের কাছ থেকে ৪০ পিস অবৈধ ট্যাপেন্টাডল ট্যাবলেট উদ্ধার করা হয় এবং তাদের হাতেনাতে গ্রেফতার করা হয়। ‎ভেড়ামারা থানা পুলিশ জানিয়েছে, উদ্ধারকৃত মাদকদ্রব্যের আনুমানিক বাজারমূল্য নির্ধারণ ও গ্রেফতারকৃত আসামিদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা দায়েরের প্রক্রিয়া চলমান রয়েছে। মাদকের বিরুদ্ধে পুলিশের এই কঠোর অভিযান অব্যাহত থাকবে বলেও প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে।

Tags :

কুষ্টিয়া জেলা নিউজ ডেক্স, কুষ্টিয়া জিলাইভ

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

সর্বশেষ খবর