কুষ্টিয়া জিলাইভ | truth alone triumphs

একদিনের বেতনের টাকা বন্যার্তদের পাঠাবে ইবি শিক্ষক সমিতি

ইবি প্রতিনিধি ॥ একদিনের বেতন সমপরিমাণ বেতনের টাকা বন্যার্তদের প্রদান করবে ইসলামী বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতি। গতকাল শুক্রবার (২৩ আগস্ট) দুপুরে সংগঠনটির সাধারণ সম্পাদক অধ্যাপক ড. মামুনুর রহমান এই তথ্য নিশ্চিত করেছেন।

তিনি জানান, আমরা প্রাথমিকভাবে এই সিদ্ধান্ত নিয়েছি। গতকাল শুক্রবার রাতে এই বিষয়টি নিয়ে আমরা অনলাইনে সভা করে আনুষ্ঠানিকভাবে চূড়ান্ত সিদ্ধান্ত নেব। আর ব্যাংক খোলার প্রথম কার্যদিবসে (রবিবার) টাকা পাঠানোর ব্যবস্থা করতে পারবো বলে আশা রাখছি।

সংগঠনটির সভাপতি অধ্যাপক ড. আনোয়ার হোসেন বলেন, ‘আমরা বিভিন্ন ক্রান্তিকালে এই ধরণের সহযোগিতা করে এসেছি। ইবি শিক্ষক সমিতি সব সংকটেই এটা করে থাকে।’ এর আগে বিষয়টি নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে দাবি তোলেন বিশ্ববিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থীরা। তাছাড়া শিক্ষক-শিক্ষার্থীরা ব্যক্তি উদ্যোগে ও বিভিন্ন সংগঠনের ব্যানারে অর্থ সংগ্রহ সহ বিভিন্নভাবে বন্যার্তদের সহায়তা করছেন।

Tags :

ওয়াসিফ আল আবরার - ইবি প্রতিনিধি । কুষ্টিয়া জিলাইভ

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

সর্বশেষ খবর