কুষ্টিয়া জিলাইভ | truth alone triumphs

স্তন ক্যান্সার সচেতনতা মাস উপলক্ষে কুষ্টিয়ায় আলোচনা সভা ও লিফলেট ক্যাম্পেইন 

বিশেষ প্রতিনিধি ॥ অক্টোবর মাসকে বিশ্বব্যাপি স্তন ক্যান্সার সচেতনতা মাস হিসেবে পালন করা হয়। যদি ক্ষতির কারণ লজ্জা হয়, তাহলে আর লজ্জা নয়। জেনে নিন, জেগে উঠুন, স্ক্রিনিং জীবন বাঁচায়। 

 

এই ম্লোগানকে সামনে রেখে গতকাল বৃহস্পতিবার (২৯ অক্টোবর) সকালে কুষ্টিয়া মেডিকেল কলেজ ও হাসপাতালে স্তন ক্যান্সার সচেতনতা ফোরাম, ওয়ার্ল্ড ক্যান্সার সোসাইটি বাংলাদেশ, নারী উদ্যোগ কেন্দ্র, রাশিদা ফাউন্ডেশন, মহিলা উন্নয়ন সমিতি ও সাফ‘র আয়োজনে আলোচনা সভা ও লিফলেট ক্যাম্পেইন অনুষ্ঠিত হয়।

 

সাফ‘র নির্বাহী পরিচালক মীর আব্দুর রাজ্জাক এর পরিচালনায় মহিলা উন্নয়ন সমিতির নির্বাহী পরিচালক নিলুফা আক্তারের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে কুষ্টিয়া মেডিকেল কলেজে লিফলেট ক্যাম্পেইন উদ্বোধন করেন অধ্যক্ষ অধ্যাপক ডা. মো. শহিদুল ইসলাম, প্রধান আলোচক হিসেবে আলোচনা করেন এবং ক্যাম্পইনে অংশগ্রহণ করেন মেডিক্যাল কলেজ হাসপাতালের সহকারী পরিচালক ডা. সোনিয়া কাওকাবী। ক্যাম্পেইনে ইসলামী বিশ্ববিদ্যালযের উপ-পরীক্ষা নিয়ন্ত্রক মো. শহিদুল ইসলাম, অন্যান্য ডাক্তার ও ছাত্র-ছাত্রীবৃন্দ অংশগ্রহণ করেন। আলোচকগণ বলেন, স্তন ক্যান্সার নারীর শারীরিক ও মানসিক স্বাস্থ্যের জন্য একটি গুরুতর হুমকি।

 

প্রতি বছর স্তন স্বাস্থ্যের প্রতি গুরুত্বারোপ, স্ক্রিনিং ও প্রাথমিক পর্যায়ে রোগ নির্ণয়ের উৎসাহ প্রদান এবং আক্রান্ত নারী ও তাদের পরিবারকে সঠিক জ্ঞান ও মানসিক শক্তিতে সমৃদ্ধ কারার লক্ষে বিভিন্ন কার্যক্রম পরিচালিত হয়। বাংলাদেশে প্রতি বছর প্রায় ১৩ হাজার নারী স্তর ক্যান্সারে আক্রান্ত হয়, যার মধ্যে প্রায় ৭ হাজার নারী মৃত্যুবরণ করেন। 

 

নারীদের পাশপাশি পুরুষদেরও সচেতন হতে হবে নারীদের সাহস যোগানো ও নিরাময়ে ভূমিকা রাখার জন্য। প্রতিরোধ নিরাময়ের চেয়ে ভাল এই কথা মাথায় রেখে প্রাথমিক পর্যায়ে রোগ সনাক্ত করার বিষয়ে সচেতন হতে হবে এবং সচেতন করতে হবে। প্রতিটি নারীর প্রতিটি গল্পই অনন্য এবং প্রতিটি যাত্রাই গুরুত্বপূর্ণ। জীবন যাত্রার প্রতিটি বাকে সমস্যা ওতপেতে থাকতে পারে তার জন্য অতীত থেকে শিক্ষা নিয়ে নিজেকে সচেতন করতে হবে, পড়াশুনা করা ও ডাক্তারের পরামর্শ গ্রহণ করতে হবে।

 

নিজের স্তন নিজে পরীক্ষা করার পদ্ধতি জানতে হবে। স্বাস্থ্যই সম্পদ এই সম্পদ রক্ষার জন্য সবাইকে এক সাথে কাজ করতে হবে। পরিবারের  সবাইকে একে অপরের পাশে দাঁড়াতে হবে। প্রতিটি পরিবার ও নারী হোক সচেতন, অর্জন করুক রোগ প্রতিরোধ ক্ষমতা নিরাময় লাভ করুক প্রতিটি নারী এটাই আমাদের প্রত্যাশা।

Tags :

কুষ্টিয়া জেলা নিউজ ডেক্স, কুষ্টিয়া জিলাইভ

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Are you human? Please solve:Captcha


সর্বশেষ খবর