কুষ্টিয়া জিলাইভ | truth alone triumphs

কুমারখালীতে সড়ক দুর্ঘটনায় শিশু আজগর নিহত

কুমারখালী প্রতিনিধি ॥ কুষ্টিয়ার কুমারখালীতে বালুটানা গাড়ির চাপায় আজগর বিশ্বাস (৯) নামের এক শিশু নিহত হয়েছে। বুধবার সকাল ৮টার দিকে উপজেলার লালনবাজার টু নন্দলালপুর ইউনিয়নের বড়ুরিয়া গ্রামীণ সড়কের চর বড়ুরিয়া এলাকায় এই দুর্ঘটনা ঘটে। নিহত শিশু আজগর ওই এলাকার দম্পতি আসাদুল বিশ্বাস ও শাপলা খাতুনের ছেলে।

 

পুলিশ ও স্থানীয় সুত্রে জানা গেছে, গড়াই নদীর বড়ুরিয়া এলাকায় পানি উন্নয়ন বোর্ডের ড্রেজিংকৃত বালু অপসারণের কাজ চলছে। বালু বোঝায় গাড়ি গুলো বড়ুরিয়া টু লালনবাজার সড়ক দিয়ে চলাচল করে। বুধবার সকালে শিশু আজগর খেলার ছলে বাড়ি থেকে বের। পথিমধ্যে একটি বালুটানা মাহেন্দ্র গাড়ি তাকে চাপা দিয়ে চলে যায়। এতে গুরুতর আহত হলে শিশু আজগরকে প্রথমে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স নিয়ে যায় স্থানীয়রা। পরে উন্নত চিকিৎসার জন্য কুষ্টিয়া মেডিকেল কলেজ হাসপাতালে তাকে রেফার্ড করা হয়। সেখানে যাওয়ার পথে শিশু আজগর মারা যায়। তার মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

 

নাম প্রকাশে অনুচ্ছুক এক কৃষক বলেন, সকাল বালুর গাড়ি চলার পথে খেলা করছিল আজগর। সেসময় একটি গাড়ি এসে চাপা দিয়ে দুর্ঘটনাটি ঘটে।

 

নিহত শিশু আজগরের মা শাপলা খাতুন বলেন, সকালে খেলার জন্য বাইরে গিছিল। পরে বালুটানা গাড়ি নিচে পড়ে আমার ছেলের মর্মান্তিক মৃত্যু হয়েছে। আমি এর বিচার চাই।

 

কুমারখালী থানার ওসি জামাল উদ্দিন বলেন, বালুটানা গাড়ি চাপায় আজগর নামের এক শিশু নিহত হয়েছে। লিখিত অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

Tags :

কুষ্টিয়া জেলা নিউজ ডেক্স, কুষ্টিয়া জিলাইভ

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Are you human? Please solve:Captcha


সর্বশেষ খবর