কুষ্টিয়া জিলাইভ | truth alone triumphs

খোকসায় ওয়ার্ড আ.লীগের সাধারণ সম্পাদক গ্রেপ্তার

খোকসা প্রতিনিধি ॥ কুষ্টিয়ার খোকসায় বিশেষ অভিযান চালিয়ে মো. মিজানুর রহমান (৩৯) নামে এক আওয়ামী লীগ নেতাকে গ্রেপ্তার করেছে থানা পুলিশ।

 

গতকাল বৃহস্পতিবার (২৯ অক্টোবর) দুপুর সাড়ে ১২টায় উপজেলার শোমসপুর এলাকায় খোকসা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তার (ওসি) নেতৃত্বে এ অভিযান পরিচালনা করা হয়।

 

গ্রেপ্তার মিজানুর রহমান উপজেলার ধুশুন্ডু গ্রামের ৭ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক। তিনি ওই গ্রামের মো. আব্দুল মন্ডলের ছেলে।

 

পুলিশ জানায়, গ্রেপ্তারের পর প্রয়োজনীয় আইনানুগ প্রক্রিয়া শেষে তাঁকে আদালতে পাঠানো হয়েছে। তবে কোন মামলায় বা কী অভিযোগে তাঁকে গ্রেপ্তার করা হয়েছে, সে বিষয়ে বিস্তারিত তথ্য পাওয়া যায়নি।

 

খোকসা থানা পুলিশ জানিয়েছে, আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে তাদের অভিযান ও আইনানুগ কার্যক্রম অব্যাহত রয়েছে।

 

Tags :

কুষ্টিয়া জেলা নিউজ ডেক্স, কুষ্টিয়া জিলাইভ

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Are you human? Please solve:Captcha


সর্বশেষ খবর