খোকসা প্রতিনিধি ॥ কুষ্টিয়ার খোকসায় মাদকবিরোধী বিশেষ অভিযান চালিয়ে মো. আলহাজ্ব নামে এক ব্যক্তিকে আটক করেছে থানা পুলিশ। পরে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে তাঁকে দুই মাসের বিনাশ্রম কারাদণ্ড ও ১০০ টাকা অর্থদণ্ড দেওয়া হয়েছে।
গতকাল বৃহস্পতিবার (২৯ অক্টোবর) দুপুর দেড়টার দিকে উপজেলার কমলাপুর এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়। খোকসা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তার (ওসি) নেতৃত্বে পরিচালিত অভিযানে কমলাপুর গ্রামের মো. আলী হোসেনের ছেলে মো. আলহাজ্বকে আটক করা হয়।
পুলিশের দেওয়া তথ্য অনুযায়ী, আটকের পর ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে তাঁকে দুই মাসের বিনাশ্রম কারাদণ্ড ও ১০০ টাকা অর্থদণ্ড প্রদান করা হয়। পরে পুলিশি পাহারায় তাঁকে আদালতে সোপর্দ করা হয়।
খোকসা থানা পুলিশ জানিয়েছে, আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা এবং মাদকবিরোধী কার্যক্রম জোরদারে তাদের অভিযান ও আইনানুগ কার্যক্রম অব্যাহত রয়েছে।









