খবরওয়ালা ডেস্ক
প্রকাশ: ২৫ই জুলাই ২০২৩, ১০:১৯ পিএম

নিরাপদ মাছে ভরবো দেশ, গড়বো স্মার্ট বাংলাদেশ এই প্রতিপাদ্যকে সামনে রেখে কুষ্টিয়ার কুমারখালীতে জাতীয় মৎস্য সপ্তাহ -২০২৩ উপলক্ষে র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার সকাল ১১ টার সময় কুমারখালী উপজেলা প্রশাসনের আয়োজনে ও জাতীয় মৎস্য সপ্তাহ – ২০২৩ উদযাপন কমিটির বাস্তবায়নে কুমারখালী উপজেলা আবুল হোসেন অডিটোরিয়ামে এই অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানের র্যালি উপজেলা পরিষদ থেকে শুরু করে আবুল হোসেন অডিটোরিয়ামে এসে শেষ হয় ।
আলোচনা সভায় উপজেলা নির্বাহী কর্মকর্তা বিতান কুমার মন্ডল সভাপতিত্বে ও সমাজসেবা কর্মকর্তা মোহাম্মদ আলীর সঞ্চালনায়, প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুমারখালী উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি আব্দুল মান্নান খান।

অনুষ্ঠানে প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন, উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা মাহামুদুল হাসান, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলার মহিলা ভাইস চেয়ারম্যান মেরিনা আক্তার মিনা, উপজেলার সহকারী কমিশনার ভুমি আমিরুল আরাফাত, থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি আকিবুল ইসলাম আকিব,বীর মুক্তিযোদ্ধা চাঁদ আলী, কৃষি সম্প্রসারণ কর্মকর্তা দেবাশীষ কুমার দাস, সহ উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তা ও বিভিন্ন ইউনিয়নের মৎস্য চাষীরা।
অনুষ্ঠান শেষে দুইজন সফল মৎস্য চাষীকে সম্মাননা স্মারক ক্রেস প্রদান করা হয়। আলোচনা শেষে উপজেলার পুকুরে পোনা মাছ অবমুক্ত করা হয়।
মন্তব্য