কুষ্টিয়া জিলাইভ | truth alone triumphs

কুষ্টিয়ায় জাতীয় নিরাপদ সড়ক দিবস উপলক্ষে রোড ক্যাম্পেইন

বিশেষ প্রতিনিধি ॥ ‘নিরাপদ সড়ক সমৃদ্ধ দেশ, সবার আগে বাংলাদেশ’ প্রতিপাদ্যে জাতীয় নিরাপদ সড়ক দিবস-২০২৬ উপলক্ষে কুষ্টিয়ায় রোড ক্যাম্পেইন কর্মসূচি পালন করা হয়েছে।

 

গতকাল মঙ্গলবার (২০ অক্টোবর) সকালে নিরাপদ সড়ক চাই (নিসচা) কুষ্টিয়া জেলা শাখা ও বিআরটিএ কুষ্টিয়া সার্কেলের আয়োজনে শহরের মজমপুর ট্রাফিক অফিসের সামনে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়।

 

নিরাপদ সড়ক চাই (নিসচা) কুষ্টিয়া জেলা শাখার সহসভাপতি জাহাঙ্গীর হাফিজ লালুর সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক শাহারিয়া ইমন রুবেলের পরিচালনায় অনুষ্ঠানে বক্তব্য দেন সংগঠনটির জেলা শাখার প্রধান উপদেষ্টা অ্যাডভোকেট শামিম উল হাসান অপু, বিআরটিএ কুষ্টিয়া সার্কেলের সহকারী পরিচালক (ইঞ্জি.) মুহাম্মদ অহিদুর রহমান, কুষ্টিয়া জেলা বাস-মিনিবাস মালিক গ্রুপের সাধারণ সম্পাদক কাজী রফিকুর রহমান রফিক এবং কুষ্টিয়া জেলা মোটর শ্রমিক ইউনিয়নের সভাপতি মাহাবুবুল হক।

 

বক্তারা বলেন, নিরাপদ সড়ক গড়ে তুলতে পথচারী, যাত্রী, মোটরসাইকেল চালক, অভিভাবক ও শিক্ষকসহ সমাজের সব শ্রেণি-পেশার মানুষের দায়িত্ব রয়েছে। সড়কে চলাচলের ক্ষেত্রে প্রত্যেককে সচেতন হতে হবে এবং ট্রাফিক আইন মেনে চলতে হবে। সড়ক দুর্ঘটনা কমাতে জনসচেতনতা বৃদ্ধি ও সবার সম্মিলিত উদ্যোগের ওপরও গুরুত্বারোপ করেন তাঁরা।

 

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন কুষ্টিয়া জেলা বাস-মিনিবাস মালিক গ্রুপের সভাপতি আখতারুজ্জামান আখতার, কুষ্টিয়া সদর উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক সাইদুল ইসলাম টিপু, নিরাপদ সড়ক চাই কুষ্টিয়া জেলা শাখার সাংগঠনিক সম্পাদক আবু মনি সাকলায়েন এলিন, দুর্ঘটনা অনুসন্ধান ও গবেষণাবিষয়ক সম্পাদক মাহাফুজ্জামান তিতাস, দপ্তর সম্পাদক প্রকৌশলী মাহমুদ আল হাফিজ অভি, কার্যকরী সদস্য নাজমুল হাসান খান, মো. আসলাম, কে এম সিরাজুম মুনির জিদান, সংগঠনটির সাবেক দুর্ঘটনা অনুসন্ধান ও গবেষণাবিষয়ক সম্পাদক রাসেল পারভেজ এবং ইবি থানা প্রেসক্লাবের প্রচার ও প্রকাশনা সম্পাদক আব্দুর রহমান সাগরসহ অন্যরা।

 

কর্মসূচির শেষ পর্যায়ে পথচারী ও যানবাহন চালকদের মধ্যে সড়ক নিরাপত্তাবিষয়ক সচেতনতামূলক হ্যান্ডবিল বিতরণ করা হয়।

 

Tags :

কুষ্টিয়া জেলা নিউজ ডেক্স, কুষ্টিয়া জিলাইভ

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

সর্বশেষ খবর