কুষ্টিয়া জিলাইভ | truth alone triumphs

মিরপুরে কেক কেটে এমপি কামারুল আরেফিনের বিজয় উদযাপন

নিজ সংবাদ ॥ দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে কুষ্টিয়া-২ আসন থেকে নবনির্বাচিত সংসদ সদস্য মো. কামারুল আরেফিনকে ৫০ পাউন্ডের বিশাল কেক কেটে শুভেচ্ছা জানিয়েছে আরাফাত ব্রেড অ্যান্ড বিস্কুট ফ্যাক্টরি।

মিরপুরে কেক কেটে এমপি কামারুল আরেফিনের বিজয় উদযাপন

fay 7 16 1 24 মিরপুরে কেক কেটে এমপি কামারুল আরেফিনের বিজয় উদযাপন

সোমবার (১৫ জানুয়ারি) সকালে মিরপুর উপজেলার আমলা-সদরপুরে সংসদ সদস্যের বাসভবনে শুভেচ্ছা বিনিময় হয়। এসময় সংসদ সদস্য মো. কামারুল আরেফিন উপস্থিত সবাইকে নিয়ে কেক কাটেন। এসময় আরাফাত ব্রেড অ্যান্ড বিস্কুট ফ্যাক্টরির সত্তাধিকারী মো. নূর ইসলাম নূহু, তার দুই ছেলে মো. শাফায়েত হোসেন ও ইয়াসির আরাফাত এবং বেকারীর হেড মিস্ত্রি ইউসুফ আলীসহ বেকারীর কর্মীরা উপস্থিত ছিলেন। এবারের জাতীয় নির্বাচনে নৌকা প্রতীকে আওয়ামী লীগ নেতৃত্বাধীন জোটের প্রার্থী জাসদ সভাপতি হাসানুল হক ইনুকে বিপুল ভোটে পরাজিত করেন উপজেলা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক কামারুল আরেফিন। আওয়ামী লীগ নেতা-কর্মী ও স্থানীয়রা সদ্য বিদায়ী মিরপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান মো. কামারুল আরেফিনের জয়ে উচ্ছ্বসিত।

Tags :

কুষ্টিয়া জেলা নিউজ ডেক্স, কুষ্টিয়া জিলাইভ

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

সর্বশেষ খবর