কুষ্টিয়া জিলাইভ | truth alone triumphs

চেঁচুয়ায় মিনি নাইট ফুটবল টুর্নামেন্টের ফাইনাল

রঞ্জুউর রহমান ॥ কুষ্টিয়া পৌরসভার চেঁচুয়া গ্রামের রিলায়েন্স মডেল স্কুল মাঠ প্রাঙ্গণে যুবসমাজকে মাদকমুক্ত ও খেলাধুলামুখী করে গড়ে তোলার প্রত্যয়ে অনুষ্ঠিত হয়েছে চেঁচুয়া যুব উন্নয়ন ক্লাব আয়োজিত মিনি পাঁচপা বার নাইট ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে। গতকাল শুক্রবার (১১ সেপ্টেম্বর) সন্ধ্যা ৭টায় অনুষ্ঠিত ফাইনাল খেলাকে ঘিরে মাঠজুড়ে উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হয়। এলাকার বিভিন্ন বয়সী দর্শক, ক্রীড়াপ্রেমী ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিদের উপস্থিতিতে জমে ওঠে টুর্নামেন্টের শিরোপা নির্ধারণী ম্যাচ। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিশিষ্ট সমাজসেবক মোহাম্মদ মিজানুর রহমান।

প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাবেক ইমাম মোহাম্মদ হাফেজ শফিউল্লাহ। বিশেষ অতিথি ছিলেন মোহাম্মদ হাসানুর রহমান, বিশিষ্ট সমাজসেবক মোহাম্মদ হায়দার আলী এবং চেঁচুয়া যুব উন্নয়ন ক্লাবের পক্ষ থেকে মোহাম্মদ দুলাল উদ্দিন। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন মোহাম্মদ পারভেজ আহম্মেদ। টুর্নামেন্টে সার্বিক সহযোগিতা করে রিলায়েন্স মডেল স্কুল। সভাপতির বক্তব্য সমাজসেবক মোহাম্মদ মিজানুর রহমান বলেন,চেঁচুয়া যুব উন্নয়ন ক্লাবের মূল লক্ষ্য হলো একটি মাদকমুক্ত সমাজ গড়ে। এই উদ্দেশ্যকে সামনে রেখেই আমরা নিয়মিত বিভিন্ন ক্রীড়া আয়োজন করে থাকি।

খেলাধুলা শুধু প্রতিযোগিতা নয়, এটি মানুষের মধ্যে সৌহার্দ্য, শৃঙ্খলা ও সম্প্রীতি গড়ে তোলে। খেলা শেষে চ্যাম্পিয়ন দলের হাতে প্রধান পুরস্কার হিসেবে একটি বড় খাসি ছাগল তুলে দেন অতিথিরা। এ সময় রানার্সআপ দলকেও সম্মাননা প্রদান করা হয়।উৎসবমুখর পরিবেশে ফাইনাল খেলা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানের মধ্য দিয়ে টুর্নামেন্টের সফল সমাপ্তি ঘটে।

Tags :

কুষ্টিয়া জেলা নিউজ ডেক্স, কুষ্টিয়া জিলাইভ

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

সর্বশেষ খবর