কুষ্টিয়া জিলাইভ | truth alone triumphs

ভেড়ামারায় জাটকা ইলিশ বিক্রির দায়ে জরিমানা

ভেড়ামারা প্রতিনিধি ॥ কুষ্টিয়ার ভেড়ামারা উপজেলার কলেজ বাজাজের দু’টি আড়তে অভিযান চালিয়ে মোট ৬৪ কেজি জাটকা ইলিশ বিক্রির দায়ে মোবাইল কোর্টে দুটি ভিন্ন মামলায় মোট ৫ হাজার ৫০ টাকা জরিমানা করা হয়েছে। গতকাল সোমবার (১৫ জুন) সকাল সাড়ে ৬টার দিকে উপজেলা প্রশাসন ও সিনিয়র উপজেলা মৎস্য অফিসারের কার্যালয়, ভেড়ামারার যৌথ উদ্যোগে এ অভিযান পরিচালিত হয়। ভেড়ামারা উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী বিচারক ডা. গাজী আশিক বাহার নেতৃত্বে পরিচালিত এ অভিযানে উপস্থিত ছিলেন সিনিয়র উপজেলা মৎস্য অফিসার মোঃ রাশেদ হাসান।

এ সময় মৎস্য সুরক্ষা ও সংরক্ষণ আইন-১৯৫০ এর ধারা-৪ অনুযায়ী মোবাইল কোর্টে দু’টি ভিন্ন মামলায় মোট ৫,০৫০  টাকা জরিমানা আরোপ করা হয়। মোবাইল কোর্ট পরিচালনা করেন সহকারী কমিশনার (ভূমি) জনাব ডা. গাজী আশিক বাহার। জব্দকৃত জাটকা ইলিশ পরানখালী এতিমখানা ও লিল্লাহ বোডিং, মোহাম্মাদিয়া নুরিয়া জামিয়া শরীফ সুন্নতি  মাদ্রাসা ও এতিমখানা, জামিয়া ইসলামিয়া খাদিজাতুল কোবরা মহিলা মাদ্রাসা, দারুন এহসান মাদ্রাসা লিল্লাহ বোডিং ও এতিমখানা এবং  হাজী আফসার উদ্দিন দারুল ইসলাম মাদ্রাসা ও লিল্লাহ বোর্ডিং এ বিতরণ করা হয়। এ সময় আরও উপস্থিত ছিলেন ভেড়ামারা থানা পুলিশের একটি টিম।

Tags :

কুষ্টিয়া জেলা নিউজ ডেক্স, কুষ্টিয়া জিলাইভ

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

সর্বশেষ খবর