কুষ্টিয়া জিলাইভ | truth alone triumphs

খোকসায় ক্যাশলেস লেনদেন বিষয়ক আলোচনা সভা অনুষ্ঠিত

খোকসা প্রতিনিধি ॥ কুষ্টিয়ার খোকসা উপজেলায় পূবালী ব্যাংক পিএলসি খোকসা উপশাখার উদ্যোগে ‘ক্যাশলেস খোকসা’ বাংলা ছজ ডিজিটাল লেনদেন বিষয়ক এক বর্ণাঢ্য র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল সোমবার (২৭ জুলাই) সকাল ১১টায় খোকসা বাসস্ট্যান্ডে পূবালী ব্যাংক উপশাখা থেকে একটি বর্ণাঢ্য র‌্যালি বের হয়। র‌্যালিটি খোকসা বাজারের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে ব্যাংক উপশাখার সামনে এসে আলোচনা সভায় মিলিত হয়।

“এক দেশ, এক ছজলেনদেনে বাংলা ছজ” এই প্রতিপাদ্যকে সামনে রেখে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ ব্যাংকের যুগ্ম পরিচালক (জেডি) মোঃ শাহেদ-উর-রহমান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এস. কে. মারুফ হাসান, সহকারী মহাব্যবস্থাপক ও আরআরএম, পূবালী ব্যাংক পিএলসি, আঞ্চলিক কার্যালয়, ফরিদপুর এবং কাওসার আহাম্মেদ, সিনিয়র প্রিন্সিপাল অফিসার ও ব্যবস্থাপক, পূবালী ব্যাংক পিএলসি, কুমারখালী শাখা। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন পূবালী ব্যাংক পিএলসি খোকসা উপশাখার ব্যবস্থাপক মোঃ মনোব্বর হোসেন। অনুষ্ঠানের শুরুতে অতিথিদের ফুল দিয়ে বরণ করে নেন ব্যাংকের কর্মকর্তারা।

এ সময় খোকসা বাজারের বিশিষ্ট ব্যবসায়ী ও গ্রাহকবৃন্দ উপস্থিত ছিলেন। বক্তব্য রাখেন বাড়িতে এগ্রো ফুডের স্বত্বাধিকারী আব্দুল বারিক এবং আল নবী হার্ডওয়্যারের কর্ণধার বিশিষ্ট ব্যবসায়ী মোঃ গোলাম সারোয়ার। বক্তারা বলেন, “লেনদেন হচ্ছে ক্যাশলেস, এগিয়ে যাচ্ছে বাংলাদেশ।” ডিজিটাল ব্যাংকিং সেবা প্রান্তিক পর্যায়ে পৌঁছে দিতে পূবালী ব্যাংক অগ্রণী ভূমিকা পালন করছে এবং বাংলা ছজ ব্যবহারের মাধ্যমে নিরাপদ, সহজ ও দ্রুত লেনদেন নিশ্চিত করা সম্ভব। অনুষ্ঠানের শেষ পর্যায়ে প্রধান অতিথি খোকসা বাজারের বিভিন্ন ব্যবসায়ীর হাতে বাংলা ছজ ক্রেস্ট তুলে দেন এবং সকলকে ডিজিটাল লেনদেনে আরও বেশি সম্পৃক্ত হওয়ার আহ্বান জানান।

Tags :

কুষ্টিয়া জেলা নিউজ ডেক্স, কুষ্টিয়া জিলাইভ

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

সর্বশেষ খবর