মিরপুরে পার্টনার ফিল্ড স্কুল কংগ্রেস - কুষ্টিয়া জিলাইভ | truth alone triumphs

মিরপুরে পার্টনার ফিল্ড স্কুল কংগ্রেস

লেখক: প্রতিবেদক ঢাকা
প্রকাশ: মে ১১, ২০২৬

মিরপুর প্রতিনিধি ॥ কুষ্টিয়ার মিরপুরে পার্টনার ফিল্ড স্কুল কংগ্রেস অনুষ্ঠিত হয়েছে। উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উদ্যোগে ২০২৫-২০২৬ অর্থ বছরে প্রোগ্রাম অন এগ্রিকালচারাল এন্ড রুলার ট্রান্সফরমেশন ফর নিউট্রিশন, এন্টারপ্রেশরশিপ এন্ড রেসিলিয়েন্স ইন বাংলাদেশ (পার্টনার) এর আওতায় গতকাল ‎রবিবার (১০ এপ্রিল) সকালে উপজেলা পরিষদের মিলনায়তনে এ পার্টনার ফিল্ড স্কুল কংগ্রেস অনুষ্ঠিত হয়।

কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক ড. শওকত হোসেন ভূঁইয়া’র সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের যশোর অঞ্চলের অতিরিক্ত পরিচালক আলমগীর বিশ্বাস বলেন এই স্কুলগুলো তৃণমূল পর্যায়ে আধুনিক ও টেকসই কৃষি প্রযুক্তি প্রসারে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। প্রকল্পের অধীনে কৃষকদের আধুনিক প্রযুক্তি, নিরাপদ খাদ্য উৎপাদন এবং টেকসই কৃষিতে প্রশিক্ষিত করা মূল লক্ষ্য।

এই কর্মসূচির আওতায় হাতে-কলমে প্রশিক্ষণ, নতুন জাতের ফসলের পরিচিতি এবং জলবায়ু পরিবর্তন মোকাবিলায় বিজ্ঞানভিত্তিক চাষাবাদ শেখানো হচ্ছে। নিরাপদ খাদ্য উৎপাদন, পুষ্টি নিরাপত্তা নিশ্চিতকরণ এবং কৃষিতে আধুনিক প্রযুক্তির ব্যবহার বৃদ্ধি পাবে। স্বাগত বক্তব্য রাখেন উপজেলা কৃষি কর্মকর্তা আব্দুল্লাহ আল মামুন। এতে বিশেষ অতিথি ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা আরাফাত আমান আজিজ, পার্টনার প্রকল্পের সিনিয়র মনিটরিং কর্মকর্তা শেখ সাজ্জাদ হোসেন।

এ সময়ে উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডাঃ আব্দুল্লাহিল কাফী, উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা ইমদাদুল হক মিলন, তাপসী রাবেয়া, উপজেলা পরিসংখ্যান কর্মকর্তা ইশরাক রহমান, উপজেলা পল্লী সঞ্চয় ব্যাংকের ব্যবস্থাপক সোহেল রানা প্রমুখ উপস্থিত ছিলেন।