বিশেষ প্রতিনিধি ॥ দৈনিক খবরের কাগজ-এর কুষ্টিয়া প্রতিনিধি মিলন উল্লাহর মা রিজিয়া বেগম (৭৫) আর নেই (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। গতকাল বৃহস্পতিবার (৩ সেপ্টেম্বর) বেলা সোয়া ১১টার দিকে মিরপুর পৌরসভার ৫নং ওয়ার্ডের টিঅ্যান্ডটি পাড়ার নিজ বাসভবনে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। মৃত্যুকালে তিনি দুই ছেলে, আত্মীয়-স্বজনসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। রিজিয়া বেগম মিরপুর থানার সাবেক পুলিশ সদস্য প্রয়াত কুতুব উদ্দিনের সহধর্মিণী। তিনি বেশ কিছুদিন ধরে ডায়াবেটিস, লিভার ও বার্ধক্যজনিত গুরুতর অসুস্থতায় ভুগছিলেন।
তার আরেক ছেলে আশরাফ হোসেন (আব্দুর রাজ্জাক) মিরপুর পৌরসভার কর আদায়কারী হিসেবে কর্মরত। পারিবারিক সূত্রে জানা গেছে, গতকাল বৃহস্পতিবার (৩ সেপ্টেম্বর) আছরের নামাজের পর মিরপুর পৌরসভার ওয়াপদা ঈদগাহ ময়দানে মরহুমার নামাজের জানাজা অনুষ্ঠিত হয়। জানাজা শেষে তাকে ওয়াপদা কবরস্থানে দাফন করা হয়। সাংবাদিক মিলন উল্লাহর মায়ের মৃত্যুতে বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সংগঠন, সাংবাদিক নেতারা গভীর শোক জানিয়েছেন এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন।









