কুষ্টিয়া জিলাইভ | truth alone triumphs

মসজিদ থেকে ব্যবসায়ীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

কুমারখালী প্রতিনিধি ॥ কুষ্টিয়ার কুমারখালী উপজেলার যদুবয়রা ইউনিয়নের উত্তর চাঁদপুর এলাকায় আব্দুর রশিদ (৪৫) নামে এক মুদি ব্যবসায়ীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে স্থানীয়রা। গতকাল রোববার (৫ জুলাই) দুপুর প্রায় ২টার দিকে দক্ষিণ ভবানিপুর উত্তরপাড়া জামে মসজিদের ইমাম ও খাটিয়া রাখার জন্য নির্মিত একটি কক্ষ থেকে তার মরদেহ উদ্ধার করা হয়। নিহত আব্দুর রশিদ দক্ষিণ ভবানিপুর গ্রামের মোহাম্মদ আলী শেখের ছেলে। তিনি স্থানীয়ভাবে একজন মুদি ব্যবসায়ী হিসেবে পরিচিত ছিলেন। নিহতের মেজো ভাই জানান, শনিবার রাতে বাজার থেকে খেলা দেখে বাড়ি ফেরার কিছুক্ষণ পর থেকেই আব্দুর রশিদকে আর খুঁজে পাওয়া যাচ্ছিল না।

পরিবারের সদস্য ও স্থানীয়রা রাতভর বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করেন। পরে গতকাল রোববার দুপুরে বাড়ির পাশের মসজিদের খাটিয়া রাখার কক্ষে তাকে ঝুলন্ত অবস্থায় দেখতে পান স্থানীয়রা। পরে রশি কেটে তাকে নিচে নামানো হয়। স্থানীয় বাসিন্দা মো. সানোয়ার মোল্লা বলেন, নিখোঁজ হওয়ার প্রায় ১২ ঘণ্টা পর আমরা মসজিদের কক্ষে তাকে ঝুলন্ত অবস্থায় দেখতে পাই। পরে সবাই মিলে মরদেহ নিচে নামানো হয়। কুমারখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি জামাল উদ্দিন বলেন, যে ব্যক্তি আত্মহত্যা করেছে, তিনি ঋণগ্রস্ত ছিলেন। কোন অভিযোগ না থাকায় পরিবারের আবেদনের প্রেক্ষিতে লাশ ময়নাতদন্ত ছাড়াই পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

 

Tags :

কুষ্টিয়া জেলা নিউজ ডেক্স, কুষ্টিয়া জিলাইভ

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

সর্বশেষ খবর